চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: সংগ্রহীত

ছবি: সংগ্রহীত

নেপালের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় উত্তাল পরিস্থিতির মাঝে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কেপি শর্মার সরকার পদত্যাগের পর, সেনাবাহিনীর প্রধান জেনারেল আশোক রাজ সিগদেল জাতিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ভাঙচুর, লুটপাট ও সহিংসতার ঘটনায় নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেনারেল সিগদেল বলেন, আমরা আন্দোলনরতদের প্রতি আহ্বান জানাই, তারা যেন আন্দোলন কর্মসূচি থেকে সরে এসে শান্তিপূর্ণ সংলাপে অংশগ্রহণ করে। দেশের এই জটিল পরিস্থিতি স্বাভাবিক করা, ঐতিহাসিক ও জাতীয় সম্পদ রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

সেনাপ্রধান জানান, গত ৮ সেপ্টেম্বর থেকে সহিংসতায় যেসব প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে, তার জন্য তিনি গভীর শোক প্রকাশ করছেন।নেপালের ইতিহাসে সেনাবাহিনী সব সময়ই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সংহতি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ থেকেছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু দুষ্কৃতিকারী এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে সাধারণ জনগণ ও সরকারি সম্পদের বড় ধরনের ক্ষতি করছে। রাজধানী কাঠমাণ্ডুতে ইতোমধ্যেই কারফিউ জারি করা হয়েছে। কড়া নিরাপত্তার অংশ হিসেবে সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে কাঠমাণ্ডু আন্তর্জাতিক বিমানবন্দর ও সরকারের প্রধান সচিবালয় সিংহদরবার।

Reneta

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন গত দুই দিনে সহিংস রূপ নেয়। দুর্নীতি ও স্বচ্ছতার অভাবের বিরুদ্ধে তরুণ প্রজন্মের বিশেষ করে ‘জেন জি ’ আন্দোলনকারীদের বিক্ষোভে জ্বলে ওঠে পুরো দেশ। নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১৯ জন আন্দোলনকারী নিহত হয়েছেন, যা আরও বিক্ষোভ উসকে দেয়।

কেপি শর্মার সরকার প্রথমে পদত্যাগে অস্বীকৃতি জানালেও, জনরোষ ও আলোচনায় অনীহার কারণে অবশেষে গতকাল পদত্যাগ করেন কেপি শর্মা ওলি। বুধবার (১০ সেপ্টেম্বর) দেশের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

প্রেসিডেন্ট বলেন, আমি সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাই। জাতির ক্ষতি যেন না হয়। জনগণের দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। গণতন্ত্রে এটাই পথ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেশ নিয়ন্ত্রণনেপালবর্তমান পরিস্থিতিযা হচ্ছে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সারা দেশে আবারও ভূমিকম্প

জুন ২২, ২০২৬

বিশ্বকাপে মার্টিনেজের জন্য ফিফার বিশেষ সম্মান

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ জেলায় বিজিবি মোতায়েন

জুন ২২, ২০২৬

মেসির থেকে শেখা খুবই কষ্টকর, বলছেন ম্যাক অ্যালিস্টার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: ববি হাজ্জাজ

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT