চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকেল ৪টার ফ্লাইটে নেপাল ছাড়বে বাংলাদেশ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

নেপালে সরকার বিরোধী বিক্ষোভের কারণে স্থগিত হয়েছে বাংলাদেশ ও নেপালের দ্বিতীয় প্রীতি ম্যাচ। টিম হোটেলে নিরাপদেই আছে লাল-সবুজের দল। মঙ্গলবার বিকেল ৪টার ফ্লাইটে নেপাল ছাড়বেন জামাল ভুঁইয়ারা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘আমরা চেষ্টা করছি কালকে বিকেল বেলার ফ্লাইটে যেন ফেরানো যায়। সকালের মধ্যে বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে, আমরা অলরেডি কথা বলেছি। বুকিং দেয়া হয়েছে, সকালের মধ্যে কনফার্ম হয়ে যাবে। খুব সম্ভবত বিকেল চারটার দিকে ফ্লাইট হবে নেপাল থেকে।’

আপাতত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সাধারণ ফ্লাইটে জামালদের ফেরানোর কথা ভাবছে বোর্ড। ইমরান বলেছেন, ‘আমরা নেপালের সাথে কথা বলেছি, আনফার (অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন) সঙ্গে কথা বলেছি। ওরা ওদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছে, আমরা বাংলাদেশ দূতাবাসকেও জানিয়েছি। আশা করি সব ঠিকঠাকভাবেই হবে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই রওনা হবে, সবকিছু বিবেচনা করে আমরা.. বাংলাদেশ দলের নিরাপত্তা আমাদের কাছে মূল প্রায়োরিটি।’

এর আগে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন মঙ্গলবার বাংলাদেশ দলের দেশে ফেরার কথা। বলেছেন, ‘আগামী কালকে যে ফ্লাইটটি অ্যাভেইলেবল থাকবে ওই ফ্লাইটেই ওদের দেশে নিয়ে আসবো আমরা। বিষয়টা নিয়ে কাজ করছি আমরা, ইনশাআল্লাহ আগামীকাল চলে আসবে ওরা।’

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় পৌনে ৬টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে নামার কথা ছিল বাংলাদেশ ও নেপালের। দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাতিল করা হয়েছে ম্যাচটি।

গত শুক্রবার দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেয়। এর সাথে যোগ হয় সরকারের দুর্নীতির বিপক্ষে শিক্ষার্থীদের ক্ষোভ। সব মিলিয়ে সোমবার রাজপথে নেমে আসার ঘোষণা দিয়েছিল তারা। ঘোষণা অনুযায়ী বিক্ষোভকারীরা রাস্তায় নামে। নিউ বানেশ্বরের পার্লামেন্ট ভবনের এলাকাসহ কাঠমান্ডুর বিভিন্ন স্থানে পুলিশ বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায়-দফায় সংঘর্ষ চলছে। নেপালের সংবাদমাধ্যম কাঠমাণ্ডু পোস্টের সবশেষ খবর অনুযায়ী, সংঘর্ষে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরানজাতীয় ফুটবল দলজামালজেনজিনেপালফাহাদ করিমবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT