চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১,১৫০ ফুট উঁচুতে বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সৌদি আরবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
স্কাই স্টেডিয়ামের প্রস্তাবিত ছবি

স্কাই স্টেডিয়ামের প্রস্তাবিত ছবি

২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের অনুমতি পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ইতিমধ্যে তারা বেশ কয়টি স্টেডিয়াম নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে এক ভিন্নধর্মী স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে দেশটি। মরুর বুকে ভূপৃষ্ঠ থেকে ৩৫০ মিটার বা ১,১৫০ ফুট উচ্চতায় একটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে দেশটি।

সৌদি আরব ভবিষ্যতের ক্রীড়া স্থাপত্যে বিপ্লব আনতে চায় বলে জানিয়েছে। বিজ্ঞান এবং কল্পনার মতো একটি স্টেডিয়ামের নকশাও তৈরি করেছে তারা। মরুভূমির উপর ৩৫০ মিটার ঝুলন্ত ফুটবল স্টেডিয়ামটির নাম ঠিক করা হয়েছে স্কাই স্টেডিয়াম। ভবিষ্যতের স্টেডিয়ামটি ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য প্রদর্শন করা হবে।

বিশাল উদ্যোগটি বাস্তবায়িত হবে এনইওএম প্রকল্পের আওতায়। বর্তমানে দেশের উত্তর-পশ্চিমে গড়ে উঠছে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের এক বিশাল মেগাসিটি। সৌদির তাবুক প্রদেশে দা লাইন নামের শহর নির্মাণ করছে এনইওএম। শহরটি প্রদেশের এক মাথা থেকে আরেক মাথায় ১৭০ কিলমিটার লম্বা লাইনের মতো আড়াআড়িভাবে চলে যাবে।

এনইওএমের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতিবেদন অনুসারে, স্টেডিয়ামটি ভূপৃষ্ঠ থেকে ১,১৫০ ফুট উচ্চতায় নির্মিত হবে। দা লাইনের একটি আকাশচুম্বী ভবনের উপরে এ স্টেডিয়াম নির্মাণ হবে হবে। এনইওএমের এ স্মার্ট সিটি, মরুভূমির মধ্য দিয়ে লম্বাভাবে যাবে, যা অতি-আধুনিক টাওয়ারের সমন্বয়ে গঠিত হবে।

প্রায় ৪৬,০০০ দর্শকের জন্য নির্মিত হবে স্কাই স্টেডিয়ামটি। দর্শকদের জন্য থাকবে উচ্চগতির লিফট এবং স্বচালিত ক্যাপসুল পরিবহন। ভেন্যুটি ২০২৭ সালে নির্মাণ শুরু হবে এবং ২০৩২ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটি হল, টেকসই নির্মাণের উপর জোর দেয়া। পুরো কমপ্লেক্সটি কেবল সৌর এবং বায়ুশক্তি দ্বারা চালিত হবে। ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরও বিশাল বিশাল পরিকল্পনা নিচ্ছে। সব ঠিক থাকলে এটি হতে পারে সর্বকালের সর্বোচ্চ উচ্চতার বৃহৎ স্টেডিয়াম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনইওএমদা লাইনফিফা বিশ্বকাপ ২০৩৪লিড স্পোর্টসসৌদি আরবস্কাই স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT