চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনডিএফ বিডির ১৬তম জাতীয় বিতর্ক কার্নিভ্যাল শুরু ১ মার্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ
A A
১৬তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভ্যালের লোগো ও শ্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিতর্ক চর্চা ও আন্দোলনের কেন্দ্রিয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)- এর আয়োজনে দুই দিনব্যাপী ১৬তম জাতীয় বিতর্ক কার্নিভ্যাল-২০২৪ শুরু হবে।

আগামীকাল ১ মার্চ শুক্রবার  “এসো উদয়ের পথে, যুক্তিকথার সমীরনে” শ্লোগানকে উপজীব্য করে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এই কার্নিভ্যাল শুরু হবে যা  চলবে ২ মার্চ  পর্যন্ত।

এই  আয়োজনে দেশের সরকারি-বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার বিতার্কিক অংশ নেবেন। এছাড়াও এই আয়োজনে সারাদেশ থেকে সম্মানিত শিক্ষক ও অভিভাবকরাও অংশ নেবেন।

Banglabid

এই আয়োজনকে অ্যামপাওয়ার্ড করেছে নিউ হরিজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই, প্রাইজ স্পন্সর বিআরবি, কো-পার্টনার সোলস্ এবং আইসক্রিম পার্টনার সেভয়। কার্নিভ্যালের মিডিয়া পার্টনার কালের কন্ঠ, ডেইলি সান এবং বাংলা নিউজ টুয়েন্টি ফোর।

কার্নিভ্যালের শুরুতেই থাকবে বৈচিত্র্যপূর্ণ ও বর্নিল শোভাযাত্রা। এর পরপরই শুরু হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে বিতর্ক শিল্পে বিশেষ অবদান রাখায় ‘এনডিএফ বিডি লাইফ টাইম অ্যাচিভমেন্ট ২০২৪’ প্রদান করা হবে দেশের প্রখ্যাত শিক্ষা ও আইসিটি ব্যক্তিত্ব, ডেফোডিল ফ্যামিলি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান ড. মোঃ সবুর খানকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ সোহরাব হোসাইন।

Reneta

উৎসবমূখর এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করবেন এনডিএফ বিডি’র চীফ অ্যাডভাইজার এবং চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ম্যানেজিং ডিরেক্টর, দেশবরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব জনাব ফরিদুর রেজা সাগর।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত পরিচালক (শিক্ষা) ব্রিগেডিয়ার জেনারল মো. রেজাউল ইসলাম পিএসসি, পিএইচডি এবং ডিবেট ফর ডেমোক্রেসি’র সম্মানিত চেয়ারম্যান এবং এটিএন বাংলার বার্তা বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন এনডিএফ বিডি’র সম্মানিত চেয়ারম্যান, ঢাকা ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ‘ব্লু অ্যাওয়ার্ড’ প্রাপ্ত ডিইউডিএস-এর সাবেক প্রেসিডেন্ট, জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন এবং বহুজাতিক কোম্পানীর সিইও জনাব একেএম শোয়েব।

এতে আরও উপস্থিত থাকবেন এনডিএফ বিডি’র মহাসচিব এবং বহুজাতিক কোম্পানীর ডেকালথনের টিম লিডার জনাব আশিকুর রহমান আকাশ, এনডিএফ বিডি’র সেন্ট্রাল কমিটির কো-চেয়ারম্যান, এটিএন বাংলা টিভি ডিবেট চ্যাম্পিয়ন এবং এই কার্নিভ্যালের আহবায়ক জনাব তাহসিন রিয়াজ, এনডিএফ বিডি’র নিবেদিতপ্রাণ সংগঠক, সেন্ট্রাল কমিটির যুগ্ম মহাসচিব এবং মেঘনা গ্রুপ অব কোম্পানীর সম্মানিত ইঞ্জিনিয়ার ও কার্নিভ্যালের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান।

দুই দিনব্যাপী এই আয়োজনের উপস্থাপকের দায়িত্ব পালন করবেন দেশবরেণ্য উপস্থাপক, প্রশিক্ষক ও বক্তা, এনডিএফ বিডি’র মহাপরিচালক এবং এনডিএফ বিডি’র সারাদেশ জুড়ে পরিচালিত স্কুলিং প্রোগ্রামের রেক্টর, লায়ন এম আলমগীর।

এই শিক্ষনীয় আয়োজনের প্রথম দিনে থাকবে বিশেষ আকর্ষন শিশু বিতর্ক, ইংলিশ পাবলিক স্পিকিং কম্পিটিশন, এনডিএফ বিডি’র পথচলা নিয়ে বিশেষ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, বিতর্ক বিষয়ক বিশেষ কর্মশালা, এশিয়ান পার্লামেন্টারী ডিবেট, ইউএন মডেল ডিবেট, কুইজ কম্পিটিশন, শিহরণ জাগানিয়া চমকপ্রদ প্ল্যানচেট ডিবেট এবং কালচারাল ইভেনিং।

কার্নিভ্যালের দ্বিতীয় দিনের শুরুতেই থাকবে সারাদেশ থেকে আগত এনডিএফ বিডি’র নিবেদিতপ্রাণ সংগঠকদের মাঝে ‘এনডিএফ বিডি ইয়ুথ অর্গানাইজার অ্যাওয়ার্ড গিভিং সিরোমনী ২০২৪’ পর্ব। এর পরপরই ক্রমান্বয়ে চলতে থাকবে বাংলা বারোয়ারী বিতর্কের বাছাই পর্ব, ফাইনাল কুইজ কম্পিটিশন।

‘ডিবেটররা কিভাবে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে’ এ বিষয়ে একটি বিশেষ কর্মশালা পরিচালনা করবেন গ্রামীন ফোনের সাবেক হেড অব কমিউনিকেশন এবং বর্তমানে ব্র্যাক-এর হেড অব কমিউনিকেশন হিসেবে দায়িত্ব পালন করা স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব খায়রুল বাশার সোহেল। এরপর আঞ্চলিক শ্রেষ্ঠত্বের দাবীতে অনুষ্ঠিত হবে আঞ্চলিক বিতর্ক।

তারপর ক্রমান্বয়ে চলতে থাকবে ইংলিশ পাবলিক স্পীকিং কম্পিটিশন, ডিবেট জাজমেন্টের উপর ওয়ার্কশপ, মিট দ্যা সেলিব্রেটি পর্ব, বাংলা বারোয়ারী বিতর্কের ফাইনাল রাউন্ড, পেশাজীবি বিতর্ক। বিকালের আমন্ত্রণে শুরু হবে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট গিভিং সিরোমনী।

এই পর্বে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শিখর দে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সম্মানিত অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী (বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল) এবং এই আয়োজনের কো-পার্টনার সোলস্-এর প্রকিউরমেন্ট এন্ড প্রোডাকশন ডিরেক্টর মি. কার্ড্রিক লিনোয়র।

এই পর্বে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এনডিএফ বিডি’র সম্মানিত চেয়ারম্যান, ঢাকা ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ‘ব্লু অ্যাওয়ার্ড’ প্রাপ্ত ডিইউডিএস-এর সাবেক প্রেসিডেন্ট, জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন এবং বহুজাতিক কোম্পানীর সিইও জনাব একেএম শোয়েব।

সবশেষে বর্নাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে সারাদেশের বিতার্কিকদের এই মহামিলনমেলা তথা ১৬তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভ্যাল ২০২৪’-এর। এসো উদয়ের পথে, যুক্তি কথার সমীরণে এই বাক্যকে হৃদয়ে ধারণ করে এনডিএফ বিডি’র আগামী কার্নিভ্যালের অংশ হওয়ার প্রত্যাশায় ঘরে ফিরবে সারাদেশ থেকে আসা তার্কিক বন্ধুরা। অনেক আশা নিয়ে ঘরে ফেরা এই বন্ধুদের  মুখের হাসিই প্রতিচ্ছবি হয়ে থাকবে এনডিএফ বিডি’র সেই অপ্ত বাক্যের “শোন, যুক্তিই আমার সৌন্দর্য্য”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৬তম জাতীয়এনডিএফ বিডিবিতর্ক কার্নিভ্যাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT