চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব সাহিত্য কেন্দ্রে এনডিএফ বিডির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিশেষ অতিথি ও অতিথিরা এনডিএফ বিডির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব সাহিত্য কেন্দ্রে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্কের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপাতি হয়েছে। সংগঠনটি সারাদেশের বিতার্কিকদের মান ও দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্নরকম আয়োজন করে।

শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুর ৩টা বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি বৈঠকি রুমে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

এনডিএফ বিডির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান একেএম শোয়েব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি ‘যায় যায় দিন’ পত্রিকার সম্পাদক শফিক রেহমান, টেক ফাইল বিডির এডভাইসর ও ওয়ালমার্ট হংকং-এর ডিরেক্টর সোর্সিং ক্রিস ডে, মোহনা টেলিভিশন লিমিটেড এর সিইও ও বার্তা প্রধান বোরহানুল হক সম্রাট, হেড অব অপারেশন ওয়ালমার্ট বাংলাদেশ এর বিল্লাহ মোস্তায়িম, সাংবাদিকতায় বিশেষ সম্মাননাপ্রাপ্ত ও চ্যানেল আই এর জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুর জামান ও এনডিএফবিডি উপদেষ্টামন্ডলীর সদস্য দিলরুবা আরা রব, মোডা ইতালিয়ানা ব্যবস্থাপনা পরিচালক ই জেড মাসুদুর রহমান শিমুল প্রমুখ।

Banglabid

এছাড়াও আয়োজনটি সফল করতে সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন এনডিএফ বিডির মহা-পরিচালক এম আলমগীর, এনডিএফ বিডির মহাসচিব আশিকুর রহমান আকাশ, আমানউল্লাহ ফাহাদ, সোহাগ আন নাফিজ, মো. মিরাজ হোসেইন, মাহমুদ হাসান, বিলকিস বারি, ফারুক আহমেদ, আনিশা ইসলাম, মো. তাওহীদ হোসেন দীপ্র, রিজভী আহমেদ, তুষার ধর, আল আমিন, মতিউর রহমান জয়, নিবির, ফারাবি, দৃষ্টি, মাহবুবুর রহমাম, জামিল, মারিয়া, আয়েশাসহ এনডিএফ বিডির অনেকেই।

আয়োজিত অনুষ্ঠানে দুপুর ২টা থেকে উপস্থিত হতে শুরু করে এনডিএফ বিডি’র বিতার্কিক, সংগঠক, অ্যালামনাই এবং বিভিন্ন ক্লাবের সম্মানিত সভাপতি ও সম্পাদকরা। দুপুর ৩টায় এনডিএফ বিডি কোর ৩.০ ডিবেট-এর ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়।

উক্ত বিতর্কের বিষয়: এই সংসদ (বাংলাদেশ) আগে সংস্কার পরে নির্বাচন নীতিতে বিশ্বাস করে। ফাইনাল বিতর্কে জয়ী ময়মনসিংহ অঞ্চলের দল- টিম আনাস ও রানারআপ হয় ঢাকা অঞ্চলে সরকারি তিতুমীর কলেজের দল- টিম শহীদ রিয়া। বিতর্ক প্রতিযোগিতায় দলের নামকরণ করা হয় জুলাই আন্দোলনে শহীদদের নামে। স্পিকারের দায়িত্ব পালন করেন ওসামা বিন রাশেদ। বিকেল ৪টায় বিতার্কিক সম্মিলন ও ২২ বছরের পথ চলার অনুভূতি প্রকাশ ও উদযাপন, সন্ধ্যা ৫টায় বর্তমান ও অ্যালামনাইদের প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়।

Reneta

উক্ত বিতর্কের বিষয় হলো: ‘সোশ্যাল মিডিয়া ভাগ্যউন্নয়ন নয়, কেবলই প্রলোভন’ এবং এলামনাই বিতার্কিকদের মধ্যে ছিলেন জুডোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাজন, এনডিএফ বিডির প্রতিষ্ঠাতা সাবেক মহাসচিব মোসাদ্দেক হোসেন ও সাবেক কো-চেয়ারম্যান ড. কুদরত এলাহী এবং বর্তমান সদস্যরা যারা বিতর্কে বিপক্ষ দলে ছিলেন সোহাগ আন নাফিজ, দৃষ্টি ও ইউনুস ফারাবি।

বিতর্কটিতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর কো-চেয়ারম্যান ও সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মাহবুব হাসান রিপন।

এরপর সন্ধ্যা ৬টায় ‘যায় যায় দিন’ এর সম্পাদক শফিক রেহমানের সাথে প্রাণবন্ত আলাপচারিতা ‘তারূণ্য ও আমাদের ভবিষ্যৎ’ অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা ৭টায় কেক কাটার মাধ্যমে এনডিএফ বিডির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চেয়ারম্যান মহোদয়ের জন্মদিন উদযাপন এবং ৭:১৫ তে বৈষম্য বিরোধী যুক্তিবাদী সমাজ বিনির্মাণের ২২ বছরের পথ চলার উপর প্রামাণ্য চিত্র অনুষ্ঠিত হয়।

সবশেষে সাড়ে ৭টায় আমন্ত্রিত অতিথি এলামনাইদের সুখ স্মৃতিচারণ, ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাড়ে ৮টায় নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির শেষ হয়।

কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সাথে সাথে এনডিএফ বিডির চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ জোনে একই সাথে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর যুক্তির আলোয় মুখরিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

আয়োজনে কাহুট কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমিন উল্লাহ ফাহাদ, দ্বিতীয় হয়েছে মাহবুব হাসান রিপন ও তৃতীয় হয়েছে মাহমুদ হাসান।

সারাদেশে যে সকল জোন প্রধানদের নেতৃত্বে এগিয়ে চলছে এনডিএফ বিডির পথচলা। তারা হলেন: মোহাম্মদ খলিলুর রহমান (সিলেট জোন), জুয়েল চৌধুরী (চট্টগ্রাম জোন), মো. আবু আওয়াল সরদার (রাজশাহী জোন), মো. তাকদিরুল গনী (খুলনা জোন), রবিউল ইসলাম রিমন (ময়মনসিংহ জোন), সাবেদুল ইসলাম সোহেল (বরিশাল জোন), শিয়াবুজ্জামান চঞ্চল (রংপুর জোন), রাকিব হাসান সুমন (কুষ্টিয়া জোন) ও মতিউর রহমান সবুজ (কুমিল্লা জোন)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনডিএফ বিডিএনডিএফ বিডির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীবিশ্ব সাহিত্য কেন্দ্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউজিল্যান্ডের সামনে রানের পাহাড় ইংল্যান্ডের

পরবর্তী

ওয়ালটন বাংলাদেশকে গর্বিত ও সম্মানিত করেছে: এনবিআর চেয়ারম্যান

পরবর্তী
WALTON গ্রুপের উদ্যোগে ATS EXPO 2024 এর উদ্বোধন, শিল্প ও প্রযুক্তির সমন্বয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ালটন বাংলাদেশকে গর্বিত ও সম্মানিত করেছে: এনবিআর চেয়ারম্যান

দারা শহরে সিরিয়ার সরকারী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আলেপ্পোর পর দারা শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে সিরিয়ার সরকার

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT