চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনডিএফ বিডির ইফতার ও তার্কিক মিলনমেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৬
শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) উদ্যোগে রাজধানীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল ইফতার, দোয়া, প্রদর্শনী বিতর্ক এবং তার্কিক মিলনমেলা অনুষ্ঠান।

যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বের বিকাশ এবং আলোকিত সমাজ গঠনের স্বপ্ন নিয়ে সুদীর্ঘ ২৩ বছরের পথচলার ধারাবাহিকতায় এনডিএফ বিডি’র এই বর্ণাঢ্য আয়োজনটি শনিবার ২৮ ফেব্রুয়ারি ঢাকা ডেন্টাল কলেজ অডিটোরিয়ামে দুপুর আড়াইটায় শুরু হয়।

ভাষার মাসে দেশপ্রেমের আবেশে যোগ্য ও নিষ্ঠাবান প্রজন্ম বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত এনডিএফ বিডি’র এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবির থেকে ‘ব্লু অ্যাওয়ার্ড’ প্রাপ্ত ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি, জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর চেয়ারম্যান একেএম শোয়েব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রখ্যাত শিক্ষাবিদ এমিরিটাস প্রফেসর ড. এ এফ এম ইউসুফ হায়দার।

বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা ডেন্টাল কলেজের প্রিন্সিপাল  প্রফেসর ডা. এ টি এম সাইফুল ইসলাম, ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষক সমিতির মহাসচিব এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. আবদুল্লাহ আল মামুন। মঞ্চে আরও উপস্থিত ছিলেন এনডিএফ বিডি’র মহাসচিব আশিকুর রহমান আকাশ।

বিতর্ক একটি রাষ্ট্র ও সমাজকে কতটা আলোকিত করতে পারে, সে বিষয়ে কথা বলেন অতিথিরা। এর পাশাপাশি, বর্তমান প্রজন্ম শুদ্ধ ও অকাট্য যুক্তিকে ধারণ করে যুগোপযোগিতার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে বলেও মত দেন অতিথিরা।

Reneta

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) উদ্যোগে এবং ঢাকা ডেন্টাল কলেজ ডিবেট এন্ড কুইজ সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে আহবায়কের দায়িত্ব পালন করেন এনডিএফ বিডি’র সংগঠক মোঃ তাওহীদ হোসেন দীপ্র।

আয়োজনে এনডিএফ বিডি’র সংগঠক হিসেবে বিশেষ ভূমিকা রাখেন আমিন উল্লাহ ফাহাদ, বিলকিস বারী, আসিফুল হুদা চৌধুরী, মাহবুবুর রহমান, মারিয়া খান, মো. রিফাত হাসান, মেশফাত আরা মাইশা ও মাহাদি হাসান। ঢাকা ডেন্টাল কলেজ ডিবেট এন্ড কুইজ সোসাইটির পক্ষ থেকে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন সভাপতি মো. আহনাফ এম রহমান এবং আল শাহরিয়ার তাওহীদ ও আলভি ওমায়ের মাহমুদ।

আয়োজনের শুরুতেই বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন। এরপর শুরু হয় আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা।

অনুষ্ঠানের এই পর্যায়ে স্মৃতিচারণ ও দিক নির্দেশনার মাধ্যমে নতুন প্রজন্মের বিতার্কিকদের উৎসাহিত করেন এনডিএফ বিডি’র গর্বিত অ্যালামনাইরা।

এর পরপরই ভাষার মাসের সম্মানে শুরু হয় চমকপ্রদ আঞ্চলিক বিতর্ক। এই বিতর্কে অংশ নেন মোঃ তাওহীদ হোসেন দীপ্র (সাউথইষ্ট ইউনিভার্সিটি), শাহনিম সাইফ রুহান (ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), মুশিদ চৌধুরী রাফি (ঢাকা ডেন্টাল কলেজ), রানা সরকার (সাউথইস্ট ইউনিভার্সিটি)।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এরপর পরিবেশিত হয় ইফতার এবং রাতের খাবার।

এই আয়োজনে এনডিএফ বিডি’র সম্মানিত অ্যালামনাই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিতার্কিক ও বিচারক, বিভিন্ন বিতর্ক ক্লাব ও সোসাইটির মডারেটর, সভাপতি, সাধারণ সম্পাদক, বিতার্কিকদের অভিভাবকসহ এনডিএফ বিডি’র সেন্ট্রাল কমিটির বিভিন্ন দায়িত্বে থাকা সংগঠকবৃন্দ ও বিতার্কিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন এনডিএফ বিডি’র মহাপরিচালক এবং স্কুলিং প্রোগ্রামের রেক্টর, দেশবরেণ্য উপস্থাপক লায়ন এম আলমগীর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইফতারএনডিএফএনডিএফ বিডিতার্কিক মিলনমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT