চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই সনদ বাস্তবায়নে এনসিপির তিন দফা দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, microphones ও ক্যামেরার সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট প্রক্রিয়া নিয়ে তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনিভিত্তি ও বাস্তবায়ন আদেশের টেক্সট স্পষ্ট না হওয়া পর্যন্ত তাদের দল সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে অংশ নেবে না।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকালে রাজধানীতে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি উত্থাপন করে বলেন, আমরা আইনিভিত্তি ছাড়া বা অর্ডারের নিশ্চয়তা ছাড়া যদি জুলাই সনদে স্বাক্ষর করি, সেটা মূল্যহীন হবে। পরবর্তী সরকার এলে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে এবং তা নিয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে হবে।

এনসিপি আহ্বায়ক জানান, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে জারি করবেন—এই বিষয়ে তারা সুস্পষ্ট নিশ্চয়তা চান।

দলের তিনটি দাবি হলো—
১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ‘টেক্সট’ ও গণভোটের প্রশ্ন আগেভাগে চূড়ান্ত করে প্রকাশ করতে হবে।
২. আদেশটি জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জারি করবেন।
৩. গণভোটে যদি জনগণ জুলাই সনদের পক্ষে রায় দেয়, তাহলে ‘নোট অব ডিসেন্ট’ কার্যকর থাকবে না এবং পরবর্তী নির্বাচিত সংসদ জনগণের অর্পিত কনস্টিটিউয়েন্ট পাওয়ার অনুযায়ী সংবিধান সংস্কার করবে, যার নাম হবে বাংলাদেশ সংবিধান, ২০২৬।

নাহিদ ইসলাম আরও বলেন, ড. ইউনূস যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই জুলাই সনদের বাস্তবায়ন আদেশ প্রেসিডেন্ট নয়, সরকার হিসেবে তার জারি করা উচিত। জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাব একত্রে গণভোটে তোলা হবে। গণভোটের প্রশ্ন কী হবে, সেটা আগে থেকেই নির্ধারণ করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, গণভোটে যদি জনগণ জুলাই সনদ অনুমোদন করে, তাহলে পরবর্তী সংসদকেই সংবিধান সংস্কারের ক্ষমতা  দেওয়া হবে—এই বিষয়ে রাজনৈতিক দলের মধ্যে একটি সাধারণ ঐকমত্য গড়ে উঠেছে। তবে এখনও স্পষ্ট নয়—এই ক্ষমতা কোন সংশোধনী বা আইনি কাঠামোর অধীনে কার্যকর হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিজুলাই সনদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT