রাজনীতি

প্রধান উপদেষ্টার কাছে ৩ বিষয়ে রোডম্যাপ চেয়েছে এনসিপি

প্রধান উপদেষ্টার কাছে ৩ বিষয়ে রোডম্যাপ চেয়েছেন এনসিপি নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার কাছে ৩ বিষয়ে রোডম্যাপ চেয়েছেন এনসিপি নেতারা, আলোচনা চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার প্রক্রিয়ার চলমান রাখার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকারের কাছে জুলাই গণহত্যার বিচার বা জুলাই সনদ, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এনসিপি।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ১০টার পর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বৈঠকে শেখ হাসিনার আমলে হওয়া সকল নির্বাচন অবৈধ ঘোষণা করার দাবি জানিয়েছে এনসিপি। এর কারণ হিসেবে বলা হয়েছে, ওই নির্বাচনগুলো ছিল ডামি নির্বাচন। অথচ সেই নির্বাচন নিয়ে এখন বিশৃঙ্খলা হচ্ছে। সুতরাং বিশৃঙ্খলা এড়াতে সেই নির্বাচনগুলো আইনগতভাবে অবৈধ ঘোষণা করার দাবি জানিয়েছে তারা।

বর্তমান নির্বাচন কমিশনের সংস্কার করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনও চেয়েছে এনসিপি।

তিনি বলেন, রাজনৈতিক দল নয়, জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্র এবং সাধারণ মানুষের আকাঙ্খা পূরণে প্রধান উপদেষ্টাকে যেকোন সিদ্ধান্ত বিবেচনায় রাখার কথা জানিয়েছেন তারা।

এসময় সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টার হতাশার কারণ, নতুন বাংলাদেশের গঠনের যে প্রতিশ্রুতি বা আকাঙ্খা নিয়ে ড. ইউনূস সরকারে এসেছেন। সে প্রতিশ্রুতি থেকে কোনো কোনো রাজনৈতিক দল সরে এসেছেন। যার ফলে, সংস্কার বা নতুন বাংলাদেশ গঠনে কাজ করতে ব্যহত হচ্ছে বলে মনে করছেন। এতে তিনি হতাশ হচ্ছেন। আমরা বলেছি, কোনো রাজনৈতিক দলের জন্য নয়, তিনি যেন জনগণের জন্য কাজ করেন।

এসময় নাহিদ বলেন, জুলাই মাসের মধ্যে জুলাই সনদ আসবে বলে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছে।

বিষয়:এনসিপি এনসিপির বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…