চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিএল ক্রিকেট: দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে তিন সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, এনসিএল ক্রিকেটের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে জোড়া সেঞ্চুরির দেখা পেয়েছে ময়মনসিংহ বিভাগ। মাহফিজুল ইসলাম ও নাঈম শেখের সেঞ্চুরিতে রংপুর বিভাগের বিপক্ষে বড় সংগ্রহের পথে ময়মনসিংহ। এদিন আরও একটি সেঞ্চুরির দেখা মিলেছে। বরিশাল বিভাগের বিপক্ষে সেঞ্চুরি করেছেন চট্টগ্রাম বিভাগের সাদিকুর রহমান।

জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ময়মনসিংহ
কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে রংপুরের বিপক্ষে আগে ব্যাটে নামে ময়মনসিংহ। প্রথম দিনে ৮২ ওভার খেলে ২ উইকেটে ২৮১ রান তুলেছে তারা। আইচ মোল্লা ২৩ রানে এবং আব্দুল মজিদ ৮ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

আগে ব্যাটে নেমে উদ্বোধনী জুটিতে ২২০ রান তোলেন নাঈম ও মাহফিজুল। ৯ চার ও ২ ছক্কায় ১৬৩ বলে ১১১ রান করে নাঈম ফিরলে জুটি ভাঙে। ২৬৯ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। ১৩ চার ও ২ ছক্কায় ২২৮ বলে ১২৭ রান করে আউট হন মাহফিজুল ইসলাম।

Banglabid

রংপুর বিভাগের হয়ে একটি করে উইকেট নেন আবু হাশিম ও জাহিদ জাভেদ।

সাদিকুরের সেঞ্চুরিতে প্রথম দিনে চট্টগ্রামের ২৬০
কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটে নামে চট্টগ্রাম। বরিশালের বিপক্ষে প্রথম দিনে ৭১ ওভার ব্যাট করে ৪ উইকেটে ২৬০ রান তুলেছে। মুমিনুল হক ৮৪ রানে এবং ইরফান শুক্কুর (০) দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

চট্টগ্রাম ওপেনার সাদিকুর ৮ চার ও ৫ ছক্কায় ১৭৪ বলে ১২২ রান করেন। এছাড়া মাহমুদুল হাসান জয় করেন ৮৬ বলে ৩৫ রান।

Reneta

বরিশালের হয়ে তানভীর ইসলাম, শামসুর রহমান, রুয়েল মিয়া ও ইয়াসিন আরাফাত একটি করে উইকেট নেন।

ইবাদত-খালেদ তোপে প্রথম দিনে ৫ উইকেট নেই ঢাকার
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ১২০ রান তুলে দিনের খেলা শেষ করেছে ঢাকা বিভাগ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সিলেট বিভাগ টসে জিতে ঢাকাকে আগে ব্যাটে পাঠায়। ৪৩.১ ওভার খেলা হয় এদিন। মাহিদুল ইসলাম অঙ্কন ৩৬ রানে এবং তাইবুর রহমান ১২ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। ঢাকার হয়ে জিসান আলম ২০ রান এবং আশিকুর রহমান শিবলী ১৪ রান করেন।

সিলেট বোলারদের মধ্যে ইবাদত হোসেন ৩ উইকেট এবং খালেদ আহমেদ ২ উইকেট নেন।

খুলনাকে ১২১ রানে গুটিয়ে ৩ উইকেট নেই রাজশাহীর
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগকে ১২১ রানে অলআউট করেছে রাজশাহী বিভাগ। জবাবে নেমে ৩ উইকেটে ৮৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে রাজশাহী। প্রিতম কুমার ও সাব্বির রহমান দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। দুজনেই ২০ রান করে অপরাজিত আছেন।

টসে জিতে আগে ব্যাটে নেমে ৪৪.৫ ওভারে ১২১ রানে থামে খুলনা। সর্বোচ্চ ২৩ রান করেন মৃত্যঞ্জয় চৌধুরী। এছাড়া জিয়াউর রহমান ২১ রান এবং ইমরানুজ্জামান ১৭ রান করেন।

রাজশাহীর হয়ে নিহাদুজ্জামান ও এসএম মেহোরব ৩টি করে উইকেট নেন।

জবাবে নেমে সাব্বির হোসেন ৩৯ রান করে আউট হন। হাবিবুর রহমান সোহান ও নাজমুল হোসেন শান্ত ২ রান করেন।

খুলনার হয়ে তিনটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিএলনাঈমমাহফিজুললিড স্পোর্টসসাদিকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT