ক্রিকেট

মুশতাক একাদশের বিপক্ষে জুয়েল একাদশের জয়

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচের বিজয়ী দল মাঠে জয় উদযাপন করছে, যেখানে খেলোয়াড়রা হাসিমুখে দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হচ্ছে। মিরপুরে প্রতিবারের মতো এবারও ১৬ই ডিসেম্বর মাঠে গড়িয়েছে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। ১৫ ওভারের লড়াইয়ে শহীদ মুশতাক একাদশকে ৭ উইকেটে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন ফয়সাল হোসেন ডিকেন্স।

প্রীতি ক্রিকেট ম্যাচে মূলত অংশ নেন সাবেক ক্রিকেটাররা। এবারও তার ব্যতিক্রম হয়নি। আকরাম খান, মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদরা শের-ই-বাংলা স্টেডিয়ামে লড়াইয়ে নামেন। সাবেক জাতীয় ক্রিকেটারদের মিলনমেলায় রূপ নেয় হোম অব ক্রিকেট।

মুশতাক একাদশকে ভালো শুরু এনে দেন জাতীয় দলের সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি। ১৩ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিনে নেমে তুষার ইমরান ২৬ বলে ৩৫ রান করেন। ১৫ ওভারের ম্যাচে ১৫ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে মুশতাক একাদশ।

জাভেদ ওমর বেলিম দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন ফয়সাল হোসেন, মোহাম্মদ রফিক ও সাজেদুল ইসলাম।

জবাবে নেমে এক ওভার হাতে রেখে ৩ উইকেট খরচায় জয়ের বন্দরে পৌঁছায় জুয়েল একাদশ। কাজটা সহজ করে দেন ফয়সাল হোসেন। ৩ নম্বরে নেমে ৪৩ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। ৬টি চার ও ৪টি ছয়ের মার ছিল তার ইনিংসে।

ডলার মাহমুদ ১৬ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে শেষ দিকে চ্যালেঞ্জে পড়তে দেননি দলকে। আব্দুর রাজ্জাক দুটি ও মোর্শেদ আলী খান একটি উইকেট নেন।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে জাতীয় দলের নির্বাচক প্যানেলে পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি।

বিষয়:জুয়েল একাদশ নাজমুল হাসান বিসিবি মুশতাক একাদশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…