চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়াশকে নেতিবাচকতা থেকে দূরে রাখুন

ফেসবুক লাইভে অপূর্বর প্রাক্তন স্ত্রী ও আয়াশের মা নাজিয়া হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৫
বিনোদন
A A
আয়াশের জন্য নেতিবাচকতা থেকে দূরে থাকুন, সুস্থ ও সুখী জীবন গড়ুন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর শেয়ার করা বাবা-ছেলের আবেগঘন ভিডিও নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঝড় ওঠে। বিষয়টি নিয়ে অপূর্বর আইনি পদক্ষেপ নেওয়ার পর এবার মুখ খুলেছেন তার প্রাক্তন স্ত্রী ও একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশের মা নাজিয়া হাসান।

এক ফেসবুক লাইভে নাজিয়া বলেন, “বাবা-ছেলের এই ভিডিও নিয়ে এত নেগেটিভিটি হবে, তা জানলে হয়তো ভিডিওটি আয়াশের বাবা আপলোড করতেন না। ৭ মাস পর বাবাকে দেখে আয়াশ যেভাবে কেঁদেছে, তার মানে এই নয় যে সে আনহ্যাপি। আবেগের প্রকাশের সাথে সুখ-দুঃখের সম্পর্ক কীভাবে টানা হলো, আমি বুঝি না।”

তিনি স্পষ্ট করে বলেন, “আমি কোনো ব্যাখ্যা দিতে আসিনি। শুধু বলতে চাই, আয়াশ স্কুলে যায়। ওর জীবনে কিছু অপ্রাপ্তি অবশ্যই আছে—বাবা-মা একসাথে না থাকার অপ্রাপ্তি। ডিভোর্স কোনো দিক দিয়েই সুখকর নয়, এটা আমাদের তিনজনের জন্যই কষ্টদায়ক। তারপরও আমরা চেষ্টা করি, যেভাবেই হোক আয়াশকে ভালো রাখতে।”

আরো পড়ুন: বাবা-ছেলের আবেগঘন মুহূর্ত থেকে গুজব, আইনের দ্বারস্থ অপূর্ব

Banglabid

নাজিয়া জানান, আয়াশের বাবা ও দুই পরিবারের সবাই চায় শিশুটিকে কোনো ধরনের নেতিবাচকতার মধ্যে ফেলতে না হয়। “কিন্তু একটি ছোট ভিডিও ক্লিপকে ঘিরে যেভাবে নেগেটিভিটি ছড়ানো হলো, সেটা খুবই অনভিপ্রেত।”

তিনি আরও বলেন, “আয়াশ খুব হ্যাপি একটি বাচ্চা। ও আমার সাথেই থাকে, জন্মের পর থেকেই আমরা একে অপরের ছায়া। ওর বাবা ওকে খুব ভালোবাসে। ভালোবাসা বোঝানোর জন্য এক ছাদের নিচে থাকা জরুরি নয়, বরং জরুরি হলো শিশুকে শান্তি, নিরাপত্তা আর নেতিবাচকতা থেকে দূরে রাখা—যেটা আমরা চেষ্টা করছি।”

শেষে নাজিয়া বলেন, “আপনাদের কারো কাছে হয়তো আমি বা ওর বাবা অপরাধী। সেটার জন্য আমরা দুঃখিত। তবে যারা আয়াশের ভিডিও দেখে আবেগাপ্লুত হয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞ—কারণ আপনারা তাকে ভালোবাসেন বলেই এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন।”

Reneta

নাজিয়া হাসানের ফেসবুক লাইভ:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বঅভিনয়আয়াশনাজিয়া হাসাননাটকলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় ছেলে জয়কে মিস করছেন শাকিব খান

পরবর্তী

গাজীপুরে সাংবাদিক তুহিন হ ত্যা মামলায় গ্রেপ্তার ৭

পরবর্তী
গাজীপুরে সাংবাদিক তুহিন হ ত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে সাংবাদিক তুহিন হ ত্যা মামলায় গ্রেপ্তার ৭

সালাহউদ্দিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT