চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাভিদ ভালো ছেলে, এমন ছেলে যে কেউ চাইবে: সিডনি হামলার বন্দুকধারীর মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কা চলাকালে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত তরুণ নাভিদ আক্রমের ভূমিকা মানতে নারাজ তার মা ভেরেনা। ছেলেকে ‘ভালো ছেলে’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, নাভিদ কখনও সহিংস কর্মকাণ্ডে জড়াতে পারে না।

এনডিটিভি জানিয়েছে, রোববার বন্ডি বিচে সংঘটিত হামলায় অন্তত ১৫ জন নিহতের ঘটনার পরদিন অস্ট্রেলিয়ার প্রভাবশালী দৈনিক দ্য সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে ভেরেনা বলেন, তার স্বামী সাজিদ আক্রম (৫০) এবং ছেলে নাভিদ (২৪) সপ্তাহান্তে জার্ভিস বে-তে মাছ ধরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন।

ভেরেনা জানান, রোববার নাভিদ তাকে ফোন করে বলেছিল, সে সাঁতার কেটেছে, স্কুবা ডাইভিং করেছে এবং প্রচণ্ড গরমের কারণে বাড়িতেই থাকার কথা ভাবছে। কয়েক ঘণ্টা পরই তিনি জানতে পারেন, সিডনিতে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় তার স্বামী নিহত হয়েছেন এবং ছেলে ঘটনাস্থল থেকে আটক হয়েছে।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে নাভিদ আক্রমকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেলেও ভেরেনা তার ছেলের সম্পৃক্ততা মানতে রাজি নন। তিনি বলেন, ওর কাছে কোনো বন্দুক নেই। ও বাইরে ঘোরে না, বন্ধুদের সঙ্গে মেশে না, মদ খায় না, ধূমপান করে না। কাজ করে, বাসায় আসে, ব্যায়াম করে। এই তার জীবন। নাভিদ ভালো ছেলে। এমন ছেলে যে কেউ চাইবে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাভিদ আক্রম পেশায় একজন রাজমিস্ত্রি (ব্রিকলেয়ার) ছিলেন। তবে কয়েক মাস আগে যে প্রতিষ্ঠানে তিনি কাজ করতেন, সেটি দেউলিয়া হয়ে যাওয়ায় চাকরি হারান। তার বাবা সাজিদ আক্রম একটি ফলের দোকানের মালিক ছিলেন। তারা পশ্চিম সিডনির একটি বাড়িতে ভেরেনা (নাভিদের ২০ বছর বয়সী ভাই) এবং ২২ বছর বয়সী বোনের সঙ্গে বসবাস করতেন। বাড়িটি তারা গত বছর কিনেছিলেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, হানুক্কা উৎসব উপলক্ষে বন্ডি বিচে প্রায় এক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। সেই সময় একটি উঁচু বোর্ডওয়াক লক্ষ্য করে দীর্ঘ নলযুক্ত আগ্নেয়াস্ত্র দিয়ে প্রায় ১০ মিনিট ধরে গুলি চালায় বাবা-ছেলের এই জুটি। পরে পুলিশের গুলিতে সাজিদ আক্রম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় নাভিদ আক্রমকে আটক করে হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

Reneta

হামলার উদ্দেশ্য এখনও নিশ্চিত করতে পারেনি তদন্তকারী সংস্থাগুলো। তবে নিউ সাউথ ওয়েলস পুলিশ একে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে ‘চরম নির্মম’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি ছিল ইহুদিবিদ্বেষপ্রসূত সন্ত্রাসী হামলা, যা আমাদের দেশের মাটিতে সংঘটিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াবন্ডি সৈকতসন্ত্রাসী হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT