চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নাভাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ২৪, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

কোস্টারিকার কিংবদন্তি গোলরক্ষক কেইলর নাভাস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আসন্ন কোপা আমেরিকায় তিনি খেলবেন কি না, তা নিয়ে অবশ্য সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ৩৭ বর্ষী ফুটবলার অবসরের কথা জানালেও কোপায় খেলার বিষয়ে কিছুই জানাননি। শীর্ষ এক বার্তা সংস্থার পক্ষ থেকে সঠিক তথ্য জানতে কোস্টারিকান সকার ফেডারেশনের সাথে যোগাযোগ করেছে।

ভিডিও বার্তায় নাভাস বলেন, ‘আমার জীবনের এই অধ্যায়ের সমাপ্তি ঘটছে। আমি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে চলে যাচ্ছি। সবসময় আমার মাঝে প্রিয় কোস্টারিকার নাম বহন করেছি। এটি একটি ভিন্ন অনুভূতি, মেনে নেয়া কঠিন। এটা বিদায় নয়, আবারও দেখা হয়ার পথ। ধন্যবাদ কোস্টারিকা, পরে দেখা হবে।’

২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে নাভাসের আন্তর্জাতিক অভিষেক হয়। কোস্টারিকার জার্সিতে মাঠে নামেন ১১৪ ম্যাচ, খেলেন তিনটি বিশ্বকাপ। ব্রাজিলের মাটিতে ২০১৪ বিশ্বকাপে তিনি দলকে কোয়ার্টার ফাইনালে নিতে অবদান রাখেন।

গত মার্চে আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন নাভাস। ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। পিএসজির জার্সিতে জেতেন তিনটি লিগ ওয়ান শিরোপা। গত বছর ধারে প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্টে ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবসরকোপা আমেরিকা ২০২৪কোস্টারিকানাভাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রইদ’ পয়সা উসুল সিনেমা, ছাড়িয়ে যেতে পারে ‘হাওয়া’র সাফল্য!

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে পরস্পরবিরোধী দুই মিছিলে হাজার হাজার মানুষ

মে ১৭, ২০২৬

ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ছোট কাকু সিরিজের

মে ১৭, ২০২৬

দেশে ৬০ লাখের বেশি এলপিজি সিলিন্ডার ব্যবহারকারী

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT