উজবেকিস্তানে ফিফা ফুটসাল বিশ্বকাপে শেষ ষোলোর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ব্রাজিল। ফুটবল বিশ্বকাপের মতো ফুটসাল বিশ্বকাপেও পাঁচবারের চ্যাম্পিয়নরা শেষ ষোলোর ম্যাচে হারিয়েছে কোস্টারিকাকে।
শেষ ষোলোর প্রথম ম্যাচে খেলতে নেমে কোস্টারিকাকে গুণে গুণে সেলেসাওরা দিয়েছে পাঁচ গোল। দুর্দান্ত পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে দলটির। একইদিনে ইউক্রেন ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে।
ম্যাচের পাঁচ মিনিটে প্রথম গোল করেন মার্সেল। ফিলিপে ভ্যালেরিও ১২ মিনিটে লিড দ্বিগুণ করেন। লিয়ান্দ্রো লিনোর পা থেকে গোল আসে ২৮ মিনিটে। আর নেগুইনহো পরে ব্রাজিলকে এনে দেন জোড়া গোল।







