আন্তর্জাতিক

পুতিনকে দায়ী করে নাভালনির স্ত্রী’র সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা

নাভালনির স্ত্রী'র সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃশ্য, রাজনৈতিক প্রতিবাদে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নাভালনির স্ত্রী’র সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃশ্য, তিনি রাজনৈতিক প্রতিবাদে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আলেক্সি নাভালনির মৃত্যুর জন্য প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করে স্ত্রী ইউলিয়া নাভালনায়া ঘোষণা দিয়েছেন, রাশিয়ার প্রধান বিরোধী নেতা ও পুতিনের কট্টর সমালোচক নাভালনির পথে সংগ্রাম চালিয়ে যাবেন। স্বামীর অনুসারীদের পাশে থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ইউটিউবে প্রকাশিত ভিডিও বার্তায় ইউলিয়া নাভালনায়া বলেন, যারা আমাদের ভবিষ্যত নষ্ট করতে চায় তাদের প্রতি আপনাদের ক্রোধ ও ঘৃণা প্রকাশ করুন।

স্বামীর মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করে তিনি বলেন, নাভালনির দল কারাগারে তার মৃত্যুর কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা বিস্তারিত তুলে ধরব।

এতদিন স্পটলাইটে না থাকা ৪৭ বছর বয়সী নাভালনায়া রাশিয়ার গণতন্ত্রপন্থী আন্দোলনের নেতা হিসেবে আবির্ভূত হতে চলেছেন। রাশিয়ার বাইরে থেকে বিরোধীদের একত্রিত করার চেষ্টায় তিনি যে বিপদ ও প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন তা উল্লেখযোগ্য।

নাভালনির মৃত ঘোষণার পর থেকে দেশটির ৩৯ শহর থেকে অন্তত ৩৬৬ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। এদের মধ্যে অধিকাংশকে শুধুমাত্র ফুল দেওয়ার অপরাধে আটক করেছে বলে জানা গেছে।

বিষয়:রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…