সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেটে জাতীয় প্রবাসী দিবস পালন

সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেটে জাতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
স্মার্ট বাংলাদেশ গড়ায় প্রবাসীরাও সমান অংশীদার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে পালন করা হয়েছে জাতীয় প্রবাসী দিবস-২০২৩।
অনুষ্ঠানে উপস্থিত থেকে দিনটির তাৎপর্য তুলে ধরেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। রাষ্ট্রপতির বাণীপাঠ করেন কনস্যুলেটের শ্রম মিনিস্টার কাজী এম, এমদাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বাণীপাঠ করেন কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রীর বাণীপাঠ করেন কাউন্সিলর নাহিদা হাবিবা ও শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করেন কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আরিফুজ্জামান।
প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন কনস্যুলেটের মিনিস্টার শ্রম কাজী এমদাদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফাহমি মোহাম্মদ সাইফ। অনুষ্ঠানে প্রদর্শিত হয় তথ্য চিত্র।
অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। সাপ্তাহিক বন্ধের দিন হলেও এ দিন দুপুর বারটা পর্যন্ত প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা প্রদান করে কনস্যুলেট কতৃপক্ষ।






