আগামী জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তায় ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশের অর্থনীতি। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান রাজনীতিকদের অসহিষ্ণুতা বিশেষ করে রাজপথে লাঠিসোটা নিয়ে বিএনপির সহিংস আন্দোলনকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। পরিকল্পনামন্ত্রীর শঙ্কা, সহিংসতা বাড়তে থাকলে দেশী উদ্যোক্তারা টাকা নিয়ে বিদেশে পাড়ি জমাবেন। আর বিদেশী বিনিয়োগ আসবেই না, বরং যারা এখানে আছে তারাও চলে যাবে। পণ্য পরিবহনে বাধা সৃষ্টি হলে সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়ে জিনিসপত্রের দাম আরো বাড়বে, মনে করছেন তিনি।






