বাংলাদেশ

বাতিল হচ্ছে ৭ মার্চসহ আটটি জাতীয় দিবস

বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের অফিসিয়াল লোগো, যা জাতীয় দিবস বাতিলের সংবাদে ব্যবহৃত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিল করার ঘোষণা দিয়েছে সরকার।

আজ (১৬ অক্টোবর) বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানানো হয়েছে।

উপদেষ্টা পরিষদের বরাত দিয়ে ওই পোস্টে বলা হয়েছে, ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল করা হচ্ছে।

বাংলাদেশের জাতীয় দিবসের তালিকা, ৭ মার্চসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:১৫ আগস্ট বাতিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…