চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডিম নিক্ষেপ’ ঘটনায় মির্জা আব্বাসের বহিষ্কার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১১ দলীয় জোটের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় মির্জা আব্বাসকে বিএনপি থেকে বহিষ্কার করার দাবি জানান পাটওয়ারী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঘটনার পর প্রেস ব্রিফিংয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে সাংবাদিকদের বলেন, পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, বিএনপির হামলায় ১১ দলীয় জোটের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মির্জা আব্বাসকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে। মির্জা আব্বাস সন্ত্রাসী ভাড়া করে এনে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এখন সিদ্ধান্ত তারেক রহমানকেই নিতে হবে তিনি সন্ত্রাসীদের পোষণ করবেন, নাকি বহিষ্কার করবেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমি দেশের মানুষের কাছে বিচারের ভার ছেড়ে দিলাম। হয় আমি বেঁচে থাকবো, নতুবা সন্ত্রাসী চাঁদাবাজরা বেঁচে থাকবে।

উল্লেখ্য আজ রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসব অনুষ্ঠানে এই ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। আমন্ত্রিত অতিথি হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজে উপস্থিত হলে শুরুতেই গেটের সামনে তাকে ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে তাকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়।

ধাক্কাধাক্কির কারণে অনুষ্ঠান মঞ্চও ভেঙে পড়ে। একই অনুষ্ঠানে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপস্থিত থাকার কথা ছিল। তবে তার আগেই সংঘর্ষের ঘটনা ঘটে।

ট্যাগ: ডিম নিক্ষেপনাসীরুদ্দীন পাটওয়ারী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভোট দিলে ভোট বাতিল: ইসি সানাউল্লাহ

পরবর্তী

এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

পরবর্তী
ছবি: সংগৃহীত

এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

রোমান্স ছাপিয়ে রহস্য, প্রথমবার একসঙ্গে প্রীতম–মেহজাবীন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT