চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আখতারের উপর আঘাত ২৪ এর গণঅভ্যুত্থানের সম্মানকে ভূলুন্ঠিত করেছে’

মাওলানা আবদুল হালিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
নেতৃবৃন্দের আলোচনা সভা যেখানে বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের উপর আওয়ামী লীগ সন্ত্রাসীরা ডিম নিক্ষেপ ও আঘাত করে ২৪ এর গণঅভ্যুত্থানের সম্মানকে ভূলুন্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর নীলফামারী জেলা জামায়াত আয়োজিত আল-হেলাল একাডেমিতে অনুষ্ঠিত নীলফামারী-২ (সদর) আসনের দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা আবদুল হালিম বলেন, নিউইয়র্কে আখতার হোসেনকে জুলাই সন্ত্রাসী আখ্যা দিয়ে স্লোগান দিয়েছে। বাংলাদেশের মানুষ তাদের জুলাই যোদ্ধা হিসেবে স্লোগান দেয়। তাহলে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের মধ্যে এখনও অনুশোচনা আসে নাই। তারা বাংলাদেশেও ফ্যাসিজম কায়েম করেছে, বিদেশেও বাংলাদেশের ভাবমর্যাদা বিনষ্ট করছে। আমরা ফ্যাসিবাদের বিচার দ্রুত ত্বরান্বিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

মাওলানা আবদুল হালিম বলেন, ফ্যাসিবাদের জননী হিসেবে শেখ হাসিনা দেশের সম্মান নষ্ট করেছে। বিদেশেও বাংলাদেশের সম্মান ও মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছে।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, দেশবাসীর আশঙ্কা সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন ১৪, ১৮ ও ২৪ এর মতো হবে। এই ৩টি নির্বাচনে বাংলাদেশের ৪ কোটি তরুণ ভোট দিতে পারে নাই। আমরা চাই উৎসবমুখর পরিবেশে সবাই যেন ভোট দিতে পারেন।

তিনি বলেন, দেশবাসী দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। শিক্ষার্থীরা আনন্দের সাথে ভোট দিয়েছে। সেখানে শতকরা ৮০ ভাগ ভোট পড়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে অন্যন্য। ডাকসুর মত আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রত্যাশা করেন।

পিআর পদ্ধতি সম্পর্কে মাওলানা আবদুল হালিম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো মনোনয়ন বাণিজ্য থাকবে না। এই পদ্ধতির নির্বাচন দল, দেশ এমনকি রাজনীতির জন্যও লাভ। পিআর-এর সবচেয়ে বড় সুফল হল কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না। তাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে আগামীর নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে।

নীলফামারী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে দায়িত্বশীল কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিসদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ, নীলফামারী জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক ছাদের হোসেন, প্রভাষক আব্দুল কাদিম, প্রভাষক মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান মন্টু ও নীলফামারী সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ।

ট্যাগ: আখতার হোসেনডিম নিক্ষেপমাওলানা আবদুল হালিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষার্থীদের কৃষি শেখাতে বিদ্যালয় ভবনের ছাদে সবুজ ফসলি আয়োজন

পরবর্তী

গুজবে কান না দিয়ে দুর্গাপূজার পবিত্রতা রক্ষার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

পরবর্তী
স্বরাষ্ট্র উপদেষ্টার দুর্গাপূজা ও গুজব প্রতিরোধের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজবে কান না দিয়ে দুর্গাপূজার পবিত্রতা রক্ষার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

মুন্সিগঞ্জে ১৪টি তাজা ককটেল উদ্ধার, আটক তিন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে ১৪টি তাজা ককটেল উদ্ধার, আটক তিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT