চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান মহারণ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রোমাঞ্চের বারুদে ঠাসা এক দ্বৈরথ। শনিবার বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত মহারণে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচটি ঘিরে বৃষ্টিবাধার শঙ্কা আছে কিনা জেনে নেয়া যাক।

প্রথার বাইরে গিয়ে এবার অক্টোবর-নভেম্বরে হচ্ছে বৈশ্বিক আসরটি। এ সময়টাতে ভারতের নানা স্থানে থাকে বৃষ্টিপাতের সম্ভাবনা। শঙ্কা আছে বিশ্বকাপের অনেক ম্যাচ ঘিরেও।

ভারতের ১০ ভেন্যুতে টুর্নামেন্টের মোট ৪৮ ম্যাচ হবে, যার ৪৫টি গ্রুপপর্বের। অনেক ম্যাচেই বাগড়া দিতে পারে বৃষ্টি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-পাকিস্তানের মাঠের লড়াই।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, গুজরাট শহরের স্টেডিয়ামটির আশেপাশের অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ২৯ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৫১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

গত এশিয়া কাপে গ্রুপপর্বে বৃষ্টিতে ভেসে গিয়েছিল ভারত-পাকিস্তানের একটি ম্যাচ। গত আইপিএলের ফাইনাল ম্যাচও পিছিয়ে দিতে হয়েছিল বৃষ্টির কারণে। আহমেদাবাদের মাঠের আউটফিল্ড ভেজা থাকায় সমস্যাও হয়েছিল বেশ।

পরিসংখ্যানের দিকে তাকালে অবশ্য জয়ের পাল্লাটা ভারি পাকিস্তানের দিকেই। মুখোমুখি ১৩৪ ওয়ানডেতে পাকিস্তানের ৭৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৬টিতে, ফলাফল হয়নি পাঁচ ম্যাচে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনরেন্দ্র মোদী স্টেডিয়ামপাকিস্তানবাবরভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT