ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোন বাড়ি, গাড়ি বা জমি নেই। তার কাছে কেবল ৩ কোটি ২ লাখ রুপির আছে। তার নির্বাচনী হলফনামায় তিনি নিজের সম্পত্তির বিবরণ পেশ করার পর এমন তথ্য পাওয়া গেছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার (১৪ মে) নিজ নির্বাচনী এলাকা বারাণসীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই হলফনামায় তিনি নিজের সম্পত্তির বিবরণ দিয়েছেন।
হলফনামায় দেখা গেছে, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় তার ২ কোটি ৮৬ লাখ রুপির ফিক্সড ডিপোজিট আছে। তার হাতে আছে ৫২ হাজার ৯২০ টাকা। গান্ধীনগর ও বারাণসীর ২টি ব্যাংক অ্যাকাউন্টে তার ৮০ হাজার ৩০৪ রুপি আছে।
এছাড়া ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রকল্পে নরেন্দ্র মোদির ৯ লাখ ১২ হাজার রুপি আছে। তার ৪টি সোনার আংটি আছে, যার দাম ২ লাখ ৬৮ হাজার রুপি। ২০১৮ থেকে ২০১৯ সালে তার আয় ছিল ১১ লাখ ১৪ হাজার রুপি।
২০২২ থেকে ২০২৩ সালে তা বেড়ে দাড়িয়েছে ২৩ লাখ ৫৬ লাখ রুপিতে। তিনি সরকারের কাছ থেকে বেতন পান এবং ব্যাংক থেকে সুদ পান। আর এটাই তার আয়ের উৎস বলে জানিয়েছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, তার স্ত্রীর নাম যশোদাবেন। তবে স্ত্রীর আয়ের উৎস বা পেশা সম্পর্কে তিনি জানেন না বলে জানিয়েছেন।








