বাংলাদেশ

নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর বিএনপির নেতৃত্বদানকারী দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

পোস্টে মোদি উল্লেখ করেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে এগিয়ে নিতে তারেক রহমানের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রয়েছে তার।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ তারেক রহমান নরেন্দ্র মোদি নিরঙ্কুশ জয় ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…