জনপদ

নড়াইল জেলা যুবলীগের সভাপতি মাসুম, সম্পাদক খোকন

নড়াইল জেলা যুবলীগের সভাপতি মাসুম ও সম্পাদক খোকন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইল জেলা যুবলীগের সভাপতি মাসুম ও সাধারণ সম্পাদক খোকন একসঙ্গে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাউছুল আজম (ভিপি) মাসুমকে সভাপতি ও খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ মঙ্গলবার ২৮ মে নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল যৌথভাবে কমিটি ঘোষণা করেন।

কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

বিষয়:নড়াইল যুবলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…