জনপদ

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

একজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে অন্যজনের উপর আঘাত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে একজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে অন্যজনের উপর আঘাত করছে, যা সহিংসতার চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালীতে ইউনিয়ন যুবলীগের নেতা ওবায়েদ উল্লাহকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা।

গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে এই বিষয়ে রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমরা এখনও পাইনি।

বিষয়:কুপিয়ে হত্যা যুবলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…