চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে রুখে দিল নাপোলি, আর্সেনালের অপ্রত্যাশিত হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ পূর্বাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
নাপোলির গোলের সামনে বার্সার রক্ষক সেভ করে, খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাপোলির সভাপতি অরিলিও ডি লরেন্তিস ঘোষণা দিয়েছেন, নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে বিক্রি করে দেবেন। অথচ ঘরের মাঠে পিছিয়ে পড়েও ওসিমেনের লক্ষ্যভেদেই দারুণ প্রত্যাবর্তনে ইতালিয়ান ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে । আরেক ম্যাচের অন্তিম মুহূর্তে গোল হজমে এফসি পোর্তোর কাছে ১-০ ব্যবধানে অপ্রত্যাশিত হারের মুখ দেখেছে আর্সেনাল।

ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে বুধবার রাতে খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ৬০ মিনিটের মাথায় পেদ্রির পাসে বলে নিয়ে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে বার্সাকে লিড এনে দেন রবার্ট লেভান্ডোভস্কি। রুখে দাঁড়াতে মরিয়া নাপোলি ৭৫ মিনিটে সমতায় ফেরে। ফ্রাঙ্ক অ্যাংগুইসার কাছ থেকে বল পাওয়া ওসিমেন ডানপায়ে নিশানাভেদ করেন।

স্পেনের ফরোয়ার্ড লামিনে ইয়ামাল এদিন গড়েন রেকর্ড। ১৬ বছর ২২৩ দিন বয়সে মাঠে নেমেই হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

Banglabid

তিন বছর পর চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের কোনো ম্যাচ খেলতে নামা বার্সেলোনা আগে থেকেই নানা সমস্যায় জর্জরিত। ক্লাবের অভ্যন্তরীণ সমস্যা ও জাভি হার্নান্দেজের কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার ঘোষণা নিয়ে রয়েছে গুমোট পরিবেশ।

তবে আরও বেশি সমস্যা নিয়ে মাঠে নেমেছিল নাপোলি। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ইতালির ক্লাবটি কোচ বদলেছে। নতুন কোচ ফ্রান্সেকো ক্যালজোনা এর আগে কোনো সিনিয়র দলের দায়িত্ব পালন করেননি।

Reneta

আরেক ম্যাচে আর্সেনালকে রীতিমত স্তব্ধই করে দিয়েছে পর্তুগিজ ক্লাব পোর্তো। নির্ধারিত সময়ের খেলা শেষেও কোনো দলই পাচ্ছিল না গোলের দেখা। নিশ্চিত ড্র হতে যাওয়া খেলার যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ওটাভিওর অ্যাসিস্টে বল নিয়ে ডানপায়ের দূরপাল্লার আচমকা কিকে স্বাগতিকদের অবিশ্বাস্য জয় এনে দেন গ্যালেনো।

ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে আর্সেনাল। লিগের সবশেষ পাঁচ ম্যাচে গানাররা করেছে ২১টি গোল। তবে এস্তাদিও ড্রাগাওতে হওয়া খেলায় ৬৪.৭ শতাংশ সময় বল দখলে রেখেও বিস্ময়করভাবে একটিও শট দলটি লক্ষ্যে নিতে পারেনি। ২০১১ সালের মার্চে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে সবশেষ লক্ষ্যে একটিও শট নিতে ব্যর্থ হয়েছিল ইংলিশ জায়ান্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালওসিমেনচ্যাম্পিয়ন্স লিগনাপোলিপোর্তোবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ

পরবর্তী

দাম বাড়ার দৌড়ে ছোলাসহ সব ধরণের ডাল

পরবর্তী
বাজারে বিভিন্ন ধরনের ডাল, যেমন ছোলা, মসুর, ও খেসারী, বিক্রির জন্য রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

দাম বাড়ার দৌড়ে ছোলাসহ সব ধরণের ডাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আজ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT