বিনোদন

‘ভালো লাগাগুলো মনে হয় চিরদিন থাকে না’

নতুন গেমেলা, চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন তরুণী নারী, পটভূমিতে শিশুদের ছবি সহ, বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিখ্যাত কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর লেখক রকিব হাসানের মৃত্যুতে আবেগঘন পোস্ট দিয়েছেন দেশীয় মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি তুলে ধরেছেন তার কৈশোরের মধুর স্মৃতিগুলো, যা জড়িয়ে ছিল রকিব হাসানের লেখায় সৃষ্ট কিশোর, মুসা আর রবিনদের সঙ্গে।

রকিব হাসানের প্রয়াণে নায়লা লিখেছেন,“ভালো লাগাগুলো মনে হয় চিরদিন থাকে না।”

তিনি জানান, কয়েকদিন আগেই নিজের প্রিয় ‘তিন গোয়েন্দা’ সিরিজ নিয়ে পোস্ট করেছিলেন তিনি। কিন্তু সেই স্মৃতির স্রষ্টা রকিব হাসান যে এত দ্রুত চিরতরে হারিয়ে যাবেন, তা ভাবেননি।

নায়লা লিখেছেন,“কিশোরী বয়সে সেই গল্পগুলোয় কিশোর পাশা, রবিন মিলফোর্ড, মুসা আমান আর জরজিনা পার্কার, এদের সাথেই যেন আমার বেড়ে উঠা। কল্পনায় নিজেকে সেসব চরিত্রের সাথে হারিয়ে ফেলাটা ছিলো অন্যরকম ভালোবাসা। এ যুগের ইন্টারনেট নিয়ে পরে থাকা ছেলেমেয়েরা বুঝবে না সেই আমলে পাঠ্যবইয়ে লুকিয়ে তিন গোয়েন্দা পড়ার অনুভূতি।”

পোস্টের শেষ দিকে তিনি লেখকের প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করে বলেন,“কেন যেন মনটাই খারাপ হয়ে গেলো। ভালো লাগা গুলো মনে হয় চিরদিন থাকে না।”

প্রসঙ্গত, তিন গোয়েন্দা-এর কিংবদন্তী লেখক রকিব হাসান বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়:অভিনেত্রী তিন গোয়েন্দা নায়লা নাঈম মডেল রকিব হাসান সিনমো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…