চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যাট করতে গেলেই জিম্বাবুয়ে বুঝবে নাহিদ কত গতিতে বল করে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: গতি দিয়ে ইতোমধ্যে নিজের জানান দিয়েছেন নাহিদ রানা। দেশের মাটিতে এবং দেশের বাইরের সিরিজগুলোতে গতির ঝড় তুলে প্রতিপক্ষ ব্যাটারদের ভুগিয়েছেন। জিম্বাবুয়ে সিরিজের আগে তাই সবার নজরই নাহিদের দিকে। তবে রোডেশিয়ান অলরাউন্ডার শন উইলিয়ামস অবশ্য শুক্রবার বলেছিলেন নাহিদকে নিয়ে আলাদা করে ভাবছেন না তারা। একদিন উইলিয়ামসের মন্তব্যের জবাব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলেছেন, ‘ব্যাট করতে গেলেই তারা বুঝবে নাহিদ কত গতিতে বল করে।’

রোববার সকাল দশটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। আগেরদিন ভালোভাবেই প্রস্তুতি সেরে নিয়েছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজরা। অনুশীলন শেষে শনিবার সংবাদ সম্মেলনে নাহিদকে নিয়ে এই আশাব্যক্ত করেছেন টাইগার অধিনায়ক। শান্তর চাওয়া, জিম্বাবুয়ের বিপক্ষেও গতির ঝড় তুলবেন নাহিদ।

‘কালকে ম্যাচে নাহিদ যখন বল করবে, আর প্রতিপক্ষ যখন ব্যাট করবে তখন তাদের শরীরী ভাষা দেখলেই আপনি বুঝতে পারবেন নাহিদ রানা কত জোরে বল করে এবং সে কতটা অসাধারণ।’

এখন পর্যন্ত ৬ টেস্টের ক্যারিয়ারে ২০ উইকেট শিকার করেছেন নাহিদ। জিম্বাবুয়ের বিপক্ষে এটিই তার প্রথম টেস্ট হতে চলেছে। সিলেটে এর আগে একটি ম্যাচই খেলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেন টাইগার পেসার।

রোডেশিয়ানদের বিপক্ষে সিলেট টেস্টে নাহিদের প্রতি প্রত্যাশা রেখে শান্ত বলেছেন, ‘আমি সব সময়, প্রথম দিন থেকে… আমি তাকে আগে থেকেই চিনি, যেহেতু ও আমাদের রাজশাহী বিভাগ থেকে খেলেছে। যখন একাডেমিতে প্র্যাকটিস করত তখন থেকেই চিনি। সব সময় ওকে একটা কথাই বলেছি, যেন ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে। এখন পর্যন্ত এই মেসেজটা ক্লিয়ার। আমি আশা করব, আগামীকাল যদি ওর খেলার সুযোগ আসে, তাহলে ও যেন ১৪০-এর বেশি গতিতে বল করে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েটেস্ট সিরিজনাহিদবাংলাদেশলিড স্পোর্টসশান্তসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT