অন্যান্য খেলা

ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম ম্যাচ জয়ী নাদাল

প্লিসকোভাকে হারিয়ে বোল্টারের চমক

নাদাল টেনিস খেলোয়াড় দ্রুতগতিতে বল মারছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাদাল একটি ম্যাচে টেনিস খেলছেন, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরানকিসকে হারিয়ে একাদশবারের মতো উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল। র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এই স্প্যানিয়ার্ড একইসঙ্গে গড়েছেন ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম ম্যাচ জয়ের রেকর্ড।

ছেলেদের এককে রেকর্ড ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল প্রথম দুই সেট ৬-৪ ও ৬-৪ ব্যবধানে জিতে নেন। তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে যান বেরানকিস।

বৃষ্টির কারণে চতুর্থ সেট কোর্টে গড়াতে দেরি হয়। পরে অস্থায়ী ছাদের নিচে হয় খেলা। সেটটি ৬-৩ ব্যবধানে জিতে ৩০৭তম গ্র্যান্ড স্লাম ম্যাচ জয়ের কীর্তি গড়েন নাদাল। মার্টিনা নাভ্রাতিলোভাকে ছাড়িয়ে তিনি এখন চতুর্থ সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম ম্যাচ জয়ী খেলোয়াড়।

সবচেয়ে বেশি সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম ম্যাচ জিতেছেন রজার ফেদেরার (৩৬৯)। এরপর রয়েছেন সেরেনা উইলিয়ামস (৩৬৫) ও নোভাক জকোভিচ (৩৩০)।

ছেলেদের এককের আরেক ম্যাচে অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনকে ৬-২,৬-৩ ও ৭-৫ ব্যবধানে উঠে পরের রাউন্ডের টিকিট কেটেছেন র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা গ্রিকম্যান স্টেফানো সিটসিপাস।

অন্যদিকে, মেয়েদের এককে ঘটেছে অঘটন। র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা চেক রিপাবলিকের ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পা দিয়েছেন যুক্তরাজ্যের কেটি বোল্টার। প্রথম সেটে প্লিসকোভা ৬-৩ ব্যবধানে জিতেছিলেন।

পরের সেটে ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে উইম্বলডনে খেলতে আসা বোল্টার টাইব্রেকারে ৭-৬ (৭-৪) ব্যবধানে জেতেন। তৃতীয় সেটে প্লিসকোভাকে স্তম্ভিত করেন ২৫ বর্ষী বোল্টার। র‍্যাঙ্কিংয়ের ১১৮তম স্থানে থাকা বোল্টার গত মঙ্গলবার মারা যাওয়া তার দাদীকে জয়টি উৎসর্গ করেন।

১৯৯৭ সালে মেয়েদের এককে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিলেন মার্টিনা হিঙ্গিস। এবার তাকে ধরে ফেলেছেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা সুয়েটেক। র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা নেদারল্যান্ডসের লেসলি পাত্তিনামা কেরখোভকে হারিয়েছেন। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেটে একই ব্যবধানে হারেন সুয়েটেক। তৃতীয় সেটটি তিনি ৬-৩ ব্যবধানে জিতে নেন।

রেকর্ড ২৩ বারের গ্র্যান্ড স্লাম জয়ী মার্কিন তারকা সেরেনা উইলিয়ামসকে প্রথম রাউন্ডেই বিদায় করেছিলেন ফ্রান্সের হারমনি তান। দ্বিতীয় রাউন্ডে স্পেনের সারা সোরিবেস তোরমোকে ৬-৩ ও ৬-৪ ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন র‍্যাঙ্কিংয়ের ১১৫তম অবস্থানে থাকা তান।

রোমানিয়ার আনা বোগদানকে ৬-১ ও ৭-৬(৭-৫) ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে গেছেন দুইবারের উইম্বলডন শিরোপা জয়ী চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা।

বিষয়:উইম্বলডন কেভিতোভা নাদাল প্লিসকোভা সিটসিপাস সুয়েটেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…