চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনের বিদায়ে শেষ হল নাদালের পথচলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নাদালকে বিদায় জানাচ্ছেন টেনিসের ভক্তরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন রাফায়েল নাদাল। টেনিস কিংবদন্তি আগেই জানিয়েছিলেন ডেভিস কাপ খেলে বিদায় নেবেন। তার দল স্পেন কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। শেষটা রাঙাতে পারেননি নাদালও, হেরে বিদায় নিলেন।

ডেভিস কাপে স্পেনের হয়ে প্রথম সিঙ্গেলসে নেদারল্যান্ডসের বটিচ ফন ডি জান্ডসচাল্পের কাছে ৬-৪, ৬-৪ গেমে হেরে যান ৩৮ বর্ষী নাদাল। দ্বিতীয় সিঙ্গেলসে নেদারল্যান্ডসের ট্যালন গ্রিকসপুরকে ৭-৬ (৭/০), ৬-৩ গেমে হারান কার্লোস আলকারাজ।

আলকারাজ জিতে যাওয়ায় আরও একটি ম্যাচ খেলার সম্ভাবনা ছিল নাদালের। তবে ডাবলসে আলকারাজ ও মারসেল গ্রানোয়ার্স নেদারল্যান্ডসের জান্ডসচাল্প ও ওয়েসলি কুলহফের কাছে হেরে যান ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/৩) গেমে। তাতে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় স্পেন। নাদালের টেনিস ক্যারিয়ারের ইতি ঘটে গেল তাতে।

গত অক্টোবরে অবসরের ঘোষণা দেন ২২টি গ্র্যান্ড স্লাম জেতা নাদাল। জানিয়েছিলেন, স্পেনের মালাগায় ডেভিস কাপ খেলে বিদায় নেবেন। বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার রাতে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাদাল। বলেছেন, ‘২০ বছরের পেশাদার ক্যারিয়ারে ভালো-খারাপ সময়ে আমার পাশে ছিলেন, খেলা চালিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছেন।’

‘আমি নেদারল্যান্ডসকে অভিনন্দন জানাতে চাই এবং এখানে থাকা পুরো স্প্যানিশ দলকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে আবার ডেভিস কাপ খেলতে দিয়েছে, যা আমরা সবাই চেয়েছিলাম সেভাবে হয়নি। আমার যা ছিল তা আমি দিয়েছি।’

‘সত্য হচ্ছে কখনোই এই মুহূর্তে থাকতে চাইবেন না। আমি টেনিস খেলতে খেলতে ক্লান্ত নই। কিন্তু আমার শরীর চায় না খেলাটা চালিয়ে যাই এবং সেটা মেনে নিতে হবে। আমি অনেক ভাগ্যবান। নিজের শখকে দীর্ঘ সময়ের জন্য পেশা হিসেবে রাখতে পেরেছি।’

Reneta

টেনিসের ছেলেদের এককে সর্বকালের সেরাদের একজন হয়ে অবসরে গেলেন নাদাল। গ্র্যান্ড স্লাম জেতায় তার সামনে আছেন কেবল নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনে ক্যারিয়ারজুড়ে দাপট দেখিয়েছেন নাদাল। টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন তিনি। একক লড়াইয়ে রেকর্ড শিরোপাধারী হয়ে খ্যাতি পেয়েছেন ‘কিং অব ক্লে’ নামে। রোলাঁ গারোঁয় ক্লে কোর্টে ১১৬ ম্যাচের মধ্যে ১১২টিতে জিতেছেন স্পেন কিংবদন্তি।

ইউএস ওপেনে মোট চারবার চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। গ্র্যান্ড স্লামের অন্য দুটি প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনে দুটি করে শিরোপা জেতেন। অলিম্পিকে একক ও যৌথ খেলায় সোনা জয়ের রেকর্ডও আছে। স্পেনের হয়ে ৫ বার ডেভিস কাপের শিরোপা জিতেছেন। সবশেষ ২০১৯ সালে পঞ্চম শিরোপাটি জেতে স্পেন।

দীর্ঘদিন বিশ্বটেনিসে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন নাদাল। ক্যারিয়ারে সবমিলিয়ে জিতেছেন ৯২ শিরোপা। উম্মুক্ত যুগে যা পঞ্চম সর্বোচ্চ। সবশেষ ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতেছেন নাদাল। চোটের কারণে আর সাম্প্রতিক সময়ে সেভাবে কোর্টের দাপটে ফিরতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলকারাজটেনিসডেভিস কাপনাদাললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

ভেনিসের পর এবার টরন্টোতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আগস্ট ৫, ২০২৬

এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT