চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাদালকে টপকে ২৩ গ্র্যান্ড স্লামের রেকর্ড জোকোভিচের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ১১, জুন ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ফ্রেঞ্চ ওপেনে ছেলেদের এককে নরওয়ের ক্যাসপার রুডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ক্লে কোর্টের এ জয়ে স্প্যানিশ মহাতারকা রাফায়েল নাদালকে টপকে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লামের রেকর্ড গড়লেন ৩৬ বর্ষী জোকোভিচ।

রোববার প্যারিসের রোলাঁ গারোঁর কোর্ট ফিলিপ-চ্যাট্রিয়ারে ৩ ঘণ্টা ২৫ মিনিট ধরে চলা ম্যাচে এটিপি র‌্যাঙ্কিংয়ের তিনে থাকা জোকোভিচ ৭-৬, ৬-৩, ৭-৫ ব্যবধানে হারান র‌্যাঙ্কিংয়ের চারে থাকা রুডকে।

প্রথম সেটে দুর্দান্ত শুরু করেন ২৪ বর্ষী তারকা রুড, ফলাফলে এগিয়েও ছিলেন। তবে দারুণভাবে ফিরে আসেন জোকোভিচ। পয়েন্টে সমতা ফেরালেও আবার এগিয়ে যায় রুড। শেষপর্যন্ত টাইব্রেকে প্রথম সেটের ফলাফল নির্ধারিত হয়, ৭-৬(৭-১) ব্যবধানে জেতেন অভিজ্ঞ জোকোভিচ।

প্রথম সেটে জেতার সুবিধা কাজে লাগিয়ে দ্বিতীয় সেটে ভালো শুরু করেন সার্বিয়ান তারকা। রুডকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকেন। তবে মাঝে কিছুটা খেই হারিয়ে ফেলেন, তাতে ম্যাচে ফিরতে থাকেন রুড। এবার টাইব্রেকে যেতে হয়নি, সরাসরি ৬-৩ পয়েন্টে সেট জেতেন জোকো।
তৃতীয় সেটের শুরুতে আবারও দারুণ শুরু করেন রুড। প্রথম পয়েন্টে এগিয়েও যান নরওয়ের তারকা। জোকোভিচ সেটে সমতা আনলেও এগিয়ে যান রুড। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭-৫ ব্যবধানে জেতেন জোকোভিচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোকোভিচনাদালফাইনালফ্রেঞ্চ ওপেনরুডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬

স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতা-অভিনেত্রীদের মিলনমেলা চ্যানেল আই কার্যালয়ে

জুন ১৫, ২০২৬

‘মনিবিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ ২০২৬’এর বিশেষ আয়োজনে চলচ্চিত্র জগতের মহাতারকারা

জুন ১৫, ২০২৬

সাংবাদিকদের সত্যকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT