জনপদ

মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে নছিমন উল্টে স্বামী-স্ত্রী নিহত

নছিমন উল্টে নিহত স্বামী-স্ত্রী, ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নছিমন উল্টে নিহত স্বামী-স্ত্রী, ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাটোরের লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে নছিমন উল্টে স্বামী স্ত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন, নিহতরা দক্ষিণ লালপুর এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৪২) এবং তার স্ত্রী আরবী বেগম (৩৪)।

বৃহস্পতিবার ১১ জানুয়ারি সকালে দক্ষিণ লালপুর এলাকায় নাটোর বানেশ্বর ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নওগাঁয় তাদের এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনে চান্দু মোল্লা স্ত্রীকে নিয়ে নছিমনে করে ট্রেন ধরার জন্য আজিমনগর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। পথে দক্ষিণ লালপুর পেট্রোল পাম্পের কাছে ঘনকুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চান্দু মোল্লার মৃত্যু হয়।

স্থানীয়রা আহত আরবীকে উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ওসি নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

বিষয়:নাটোর স্বামী-স্ত্রী নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…