চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় নচিকেতার কনসার্টের নতুন তারিখ ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৪
বিনোদন
A A
নচিকেতা ও গায়ক কনসার্টে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গাইবার কথা ছিলো কলকাতার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীর। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে কনসার্টটি আগেই স্থগিত ঘোষণা করে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা। এবার ঘোষণা করেছে কনসার্টের নতুন তারিখ।

সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি বাংলাদেশে। জনজীবনে নেই স্বস্তি। সব বিবেচনায় আগেই ২৬ জুলাইয়ের কনসার্টটি বাতিল করে আয়োজকরা। যদিও এই সহিংস পরিস্থিতিতেই বাংলাদেশে এসে গান করার ইচ্ছার কথা জানিয়েছিলেন নচিকেতা। এমনকি বাংলাদেশ অস্থিতিশীল হওয়ায় নচিকেতাকে কনসার্ট বাতিল করতে বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধায়ও। তার পরও ঢাকায় কনসার্টে অংশ নেওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেছিলেন এই গায়ক।

শেষ পর্যন্ত এ কনসার্ট স্থগিত করে আয়োজকরা। সেইসাথে একটি বিবৃতি দিয়ে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ২৬ জুলাই অনুষ্ঠিতব্য ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম ২’ কনসার্টটি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠিত হচ্ছে না।

নচিকেতার কনসার্টের নতুন তারিখ ঘোষণা করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ৬ সেপ্টেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে যারা টিকিট কেটেছেন, তারা এই টিকিট দিয়েই কনসার্টটি উপভোগ করতে পারবেন বলেও জানিয়েছে সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টকোটা আন্দোলনগাননচিকেতাবাংলাদেশমমতালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT