চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়িতে রহস্যজনক আগুন: দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১২:১০ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৬
- সেমি লিড, অপরাধ, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক ভাবে অগ্নিকাণ্ডের ঘটনার পর স্বামী-স্ত্রীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) রাত একটার দিকে দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিজ ঘরের মেঝে থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন রায় (৫০) ও তার স্ত্রী লতা রানী (৪২)।

Banglabid

ফায়ার সার্ভিস ও স্থানীয় বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার রাত সোয়া ১২টার দিকে তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে পুড়ে যাওয়া ঘর তল্লাশি করতে গিয়ে মেঝেতে দেখতে পায় ওই দম্পতির মরদেহ পড়ে আছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে ফায়ার সার্ভিস বা এলাকাবাসী এখনো নিশ্চিত করতে পারেনি।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোহাম্মদ নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দম্পতির মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Reneta

তবে বাড়িতে আগুনের প্রকৃত উৎস কী এবং দম্পতি কীভাবে মারা গেলেন, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত শেষে প্রকৃত বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দগ্ধ মরদেহ উদ্ধারফায়ার সার্ভিসময়নাতদন্তরহস্যজনক আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT