চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ২৮ ইঞ্চি উচ্চতার মুস্তাকিন

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৭:০৯ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
ছোট ছেলে মুস্তাকিন উচ্চতা ২৮ ইঞ্চি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ২৮ ইঞ্চি উচ্চতার মুস্তাকিন আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। চট্টগ্রাম থেকে আসা মুস্তাকিন আহমেদ অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের পরীক্ষায়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিজ্ঞান বিভাগের সর্বশেষ শিফটে শুরু হওয়া পরীক্ষায় তিনি অংশ নেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ চিত্র দেখা যায়।

শারীরিক প্রতিবন্ধকতা তার উচ্চশিক্ষার স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি। ছোটবেলা থেকেই শিক্ষা অর্জনের প্রতি তার গভীর আগ্রহ ছিল।

মুস্তাকিন জানান, ‘আমি সবসময় চেয়েছি পড়াশোনা চালিয়ে যেতে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়েই এখানে এসেছি।’

ভর্তি পরীক্ষার হলে প্রবেশের সময় অনেক পরীক্ষার্থী ও অভিভাবকের নজর কাড়েন মুস্তাকিন। তার আত্মবিশ্বাস ও শিক্ষার প্রতি আগ্রহ দেখে সবাই মুগ্ধ হন। পরীক্ষার কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত বিএনসিসির পক্ষ থেকে তার জন্য বিশেষ সহায়তা প্রদান করা হয়, যাতে তিনি নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন।

মুস্তাকিন বলেন, শারীরিক উচ্চতা আমার জন্য কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। আমি বিশ্বাস করি, মনের উচ্চতাই আসল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। সবার ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি আরও এগিয়ে যেতে পারব।

জবির বিএনসিসি ইনচার্জ তৌফিক বলেন, বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। মুস্তাকিনের মতো মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীরা আমাদের জন্য অনুপ্রেরণা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটের এবারের ভর্তি পরীক্ষায় ৮৬০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ হাজার ২২৩ ভর্তিচ্ছু। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ৫১ জন ভর্তি পরীক্ষার্থী।

ট্যাগ: ২৮ ইঞ্চি উচ্চতার মুস্তাকিনজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবির ভর্তি পরীক্ষামুস্তাকিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্লীলতাহানি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ইবিতে সমাবেশ

পরবর্তী

অপারেশন ডেভিল হান্টে আরও ৭৬৯ জন গ্রেপ্তার

পরবর্তী

অপারেশন ডেভিল হান্টে আরও ৭৬৯ জন গ্রেপ্তার

বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশকে ভিন্নভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ’

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT