ক্রিকেট

মোস্তাফিজের ফেরার বিষয়ে যা জানালেন শরিফুল

মোস্তাফিজের ফেরার বিষয়ে যা জানালেন শরিফুল

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে ছিলেন না শরিফুল ইসলাম। শেষমুহূর্তে ডাক পড়ে তার। মূলত ওয়ার্মআপে মোস্তাফিজুর রহমান ডান হাঁটুতে চোট পাওয়ায় ছিটকে যান, তাতে সুযোগ পান। সোমবার সিরিজ বাঁচানোর ম্যাচে কাটার মাস্টার ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তবে শরিফুল আশার বাণী শোনালেন।

সোমবার তিন ম্যাচের সিরিজে দ্বিতীয়টিতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সকাল ১১টায় শুরু হবে খেলা, ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। রোববার সংবাদ সম্মেলনে শরিফুল জানালেন, দ্বিতীয় ম্যাচে ফিরতে পারেন মোস্তাফিজ।

বলেছেন, ‘উনি এখন মোটামুটি সুস্থ, আলহামদুলিল্লাহ।’

শুক্রবার প্রথম ম্যাচে টস করার জন্য যখন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ছুটে আসেন হেড কোচ ফিল সিমন্স। মিরাজের সঙ্গে কথা বললেন। তখন বদলে যায় একাদশ। চোটে ছিটকে যান মোস্তাফিজ।

বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল সেসময় জানান, ‘মোস্তাফিজ ওয়ার্মআপের সময়ে ডান হাঁটুতে অস্বস্তি বোধ করেছেন। ঠিক টসের আগে এই সিদ্ধান্তটা নেয়া হয়েছে মোস্তাফিজ খেলবেন না।’

বিষয়:নিউজিল্যান্ড বাংলাদেশ বিসিবি মেহেদী হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান শরিফুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…