প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২৫০তম ম্যাচ খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে নেমে মাইলফলকে পা রাখেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার।
সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই, এমন বাস্তবতায় দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক লিটন দাস। উইকেটরক্ষকের দায়িত্বে এখন মাঠে রয়েছেন মি. ডিপেন্ডেবল।
শনিবার বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের আগ পর্যন্ত ব্যাট হাতে ৩৭.০৫ গড়ে ৭৯.৬৯ স্ট্রাইক রেটে ওয়ানডেতে ৭,১৮৮ রান করেছে মুশফিক। ৪৪ ফিফটির পাশাপাশি আছে ৯ সেঞ্চুরি। ২১৪টি ক্যাচ নেয়ার সঙ্গে ঝুলিতে আছে ৯৪টি স্টাম্পিং।







