অপরাধ

সোহরাওয়ার্দী উদ্যানে তরুণীর ঝুলন্ত মরদেহ

Dhaka Medical College Hospital entrance with people entering and exiting. Channel i News - চ্যানেল আই নিউজ

Dhaka Medical College Hospital’s main entrance with visitors and staff, showcasing the emergency department signage. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ২১ এপ্রিল দুপুরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তাকে গলায় ওড়না পেঁচিয়ে আম গাছের সঙ্গে ঝুলে থাকতে দেখি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা প্রযুক্তি সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা করেছি। কিন্তু এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে আমরা আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারি সে এই এলাকায় ভাসমান হিসেবে থাকত। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিষয়:ঝুলন্ত মরদেহ তরুণী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…