তথ্যপ্রযুক্তি

১৬ বছরের কিশোরীর ভার্চুয়াল চরিত্রকে অনলাইনে সংঘবদ্ধ ধর্ষণ!

Virtual reality and animated character illustration for digital entertainment. Channel i News - চ্যানেল আই নিউজ

Image shows a virtual reality user wearing a headset and a digital animated character. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে একটি ভার্চুয়াল রিয়েলিটি গেমে ১৬ বছর বয়সি কিশোরীর ডিজিটাল চরিত্র বা অ্যাভাটারকে খেলার মাঝে সংঘবদ্ধ করা হয়েছে। অনলাইনে ঘটা এই ঘটনায় কিশোরীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কিশোরী একটি খেলার মাঝে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পরে থাকা অবস্থায় একদল পুরুষ তার ডিজিটাল চরিত্রকে ধর্ষণ করে। যদিও তিনি কোনো শারীরিক ক্ষতির সম্মুখীন হননি। ঘটনাটি বাস্তব জীবনে ধর্ষিত হওয়ার মতোই। কারণ, কিশোরীকে একই মানসিক কষ্ট সহ্য করতে হয়েছে।

ঘটনাটিকে পুলিশ তাদের তদন্তাধীন প্রথম ভার্চুয়াল যৌন অপরাধ বলে মনে করছে।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই কিশোরী শারীরিকভাবে ধর্ষিত ব্যক্তির মতোই মানসিক কষ্ট অনুভব করেছিল। শারীরিক আঘাত থেকে মানসিক আঘাত বেশি স্থায়ী হয়। এই অপরাধকে এখনই শাস্তির আওতায় আনা যাচ্ছে না, কারণ এই বিষয়ে এখনও কোনো আইন নেই। তবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

অভিযুক্ত অপরাধের সময় কিশোরী কোন ভার্চুয়াল রিয়েলিটি খেলা খেলছিল, তা এখনও স্পষ্ট নয়।

বিষয়:অনলাইন গণধর্ষণ তরুণী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…