চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

পরিবারের পছন্দে বিয়ে না করায় তরুণীকে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অপরাধের শিকার তরুণীর হাত ও পিঠের ছবি, কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারের পছন্দের আত্মীয়কে বিয়ে না করায় তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে। সামাঁ আব্বাস নামের ইতালির ওই নাগরিকের মা-বাবা এবং কাকার বিরুদ্ধে তাকে হত্যার অভিযোগের প্রমাণ পেয়েছে দেশটির উচ্চ আদালত।

বৃহস্পতিবার ২১ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, সামাঁ আব্বাসকে হত্যার অভিযোগে তার মা-বাবা ও কাকাকে আগেই আটক করে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত ওই তরুণীর বিয়ে ঘিরে। ২০২২ সালে নভেম্বর মাসে সামাঁ আব্বাসের লাশ উদ্ধার হয় ইতালির একটি মাঠে, যে এলাকায় তার বাবা কর্মরত ছিলেন। সামাঁর পরিবার ইতালিতে আসে পাকিস্তান থেকে। উত্তর ইতালিতে তাঁদের বসবাস। ২০২২ সালে সামাঁর বয়স ছিল ১৮ বছর। শেষবার সমাঁকে দেখা গিয়েছিল ওই মাঠের কাছে। সেখানে তিনি তার বাবা মায়ের সাথে গিয়েছিলেন। সেই ঘটনার ভিডিও রয়েছে। এরপর থেকে খোঁজ পাওয়া যায়নি সামাঁর। তার কিছু দিন পর সামাঁর লাশ উদ্ধার হয় ওই মাঠ থেকে।

Banglabid

ইতালির আদালতে সরকার পক্ষের আইনজীবীর দাবি, সামাঁকে সেখানে খুন করে তার পরিবার। আর খুনটি হয়েছে ২০২১ সালে। সেই বছরের মে মাসে সামাঁকে খুন করে তার পরিবার পালিয়ে যায় মিলানে। মিলান থেকে তারা পালায় পাকিস্তানে। সামাঁকে খুনের দায়ে তার বাবা সাব্বার আব্বাস ও মা নাজিয়া শাহিনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। এছাড়াও তার কাকা দানিশ হাসনেইনকে ১৪ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়।

জানা যায়, সামাঁর দুই আত্মীয় ভাইকে এই মামলায় বেকসুর খালাস করা হয়। উল্লেখ্য, সামাঁকে তার এক ভাইয়ের সাথে বিয়ে করতে চাপ দিতে থাকে তার পরিবার। তার জেরেই পরিবারের সাথে সামাঁর সংঘাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মীয়কে বিয়ে না করায় তরুণীকে হত্যাইতালিতরুণীমেয়েকে হত্যা করল মা-বাবাহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে সংসদের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ

আগস্ট ১১, ২০২৬

তিন মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু

আগস্ট ১১, ২০২৬

‘লাপাত্তা’-তে নয়া লুকে জয়, বললেন ‘খেলা ঘুরে যাবে’!

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT