চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপের পার্লামেন্টে চীনপন্থী মুইজ্জুর দলের নিরঙ্কুশ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে। এদিন প্রায় সাড়ে ৯ ঘণ্টা ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন বেশির ভাগ আসনের ফল ঘোষণা করেন। এতে দেখা গেছে মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) পার্লামেন্টের ৯৩ আসনের দুই তৃতীয়াংশে জয় পেয়েছে।

দেশটির পার্লামেন্ট পিপলস মজলিশের নিয়ন্ত্রণ কোন দল পাবে, তা নির্ধারণে রোববার ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন ৯৩টি আসনের মধ্যে ৮৬টির ফল ঘোষণা করেন। যার ৬৬টিতেই জয়লাভ করে পিএনসি।

উল্লেখ্য, বিদায়ী পার্লামেন্টে পিএনসি ও তাদের শরিকদের মাত্র আটটি আসন ছিল। পার্লামেন্টের নিয়ন্ত্রণ ছিল তার পূর্বসূরি ভারতপন্থী ইব্রাহিম মোহামেদ সালেহর দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) হাতে। এই কারণে মুইজ্জুর দলকে পার্লামেন্টে আইন পাশে বেগ পেতে হচ্ছিল।

পার্লামেন্টের এই নির্বাচনকে তাই চীনপন্থী মোহামেদ মুইজ্জুর জন্য কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করছিল বিশ্লেষকগণ।

গত বছরের সেপ্টেম্বরে মোহামেদ মুইজ্জু (৪৫) দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের মতো চীনপন্থী অবস্থান নেন। দুর্নীতির অভিযোগে ইয়ামিনের ১১ বছরের কারাদণ্ড হয়। তবে গত সপ্তাহে আদালত এই সাজা বাতিল করে এবং তিনি মুক্তি পান।

এছাড়া চলতি মাসে পার্লামেন্ট নির্বাচনের প্রচারণার সময়ে মুইজ্জু মালদ্বীপে অবকাঠামো নির্মাণে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে বড় ধরনের চুক্তি করেন।

Reneta

তার প্রশাসন বর্তমানে মালদ্বীপে থাকা ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠানোর কাজ করছে। তবে মুইজ্জুর একজন সহকারী বলেন, ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি ক্ষমতায় এসেছেন। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে পার্লামেন্ট তাকে কোন সহযোগিতা করেনি।

বরং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধী পক্ষের আইনপ্রণেতাদের আপত্তির মুখে মুইজ্জুর মনোনীত তিনজন মন্ত্রী মন্ত্রিসভায় যোগ দিতে পারেননি। এছাড়া মুইজ্জুর প্রস্তাবিত কয়েকটি বিলও পাশ করা সম্ভব হয়নি।

এদিকে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন প্রধান ফুয়াদ তওফিক বলেন, নির্বাচনে ৭৩ শতাংশ ভোটার ভোট দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালদ্বীপমুইজ্জুর দলের নিরঙ্কুশ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT