বিনোদন

‘সোহানের চলে যাওয়া দেশের চলচ্চিত্র অঙ্গনে এক বেদনাবিধূর অধ্যায়’

নির্মাতা সোহানুর রহমান সোহানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

দুই বাংলাদেশি রাজনীতিবিদের ছবি, একজন পরিপক্ব ও অন্যজন তরুণ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বাংলাদেশি রাজনীতিবিদের ছবি, একজন পরিপক্ব ও অন্যজন তরুণ, দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্মাতা সোহানের মৃত্যু সংবাদে শোকাহত কানাডা সফররত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, সোহানুর রহমান সোহানের চলে যাওয়া দেশের চলচ্চিত্র অঙ্গনে এক বেদনাবিধূর অধ্যায়। করোনার ক্রান্তিকাল পেরিয়ে সিনেমা জগত আবার ঘুরে দাঁড়ানোর এই সময় তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। এর সাথে মঙ্গলবার রাতে সোহানুর রহমান সোহানের স্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণে ইন্তেকাল আরেক বিয়োগান্তক ঘটনা।

বিষয়:তথ্যমন্ত্রী শোক সোহানুর রহমান সোহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…