চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার মন্তব্যের কড়া জবাব মরিনহোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
মরিনহো ও গার্দিওলা, ফুটবল কোচের মুখোমুখি সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ছয় ম্যাচ জয়হীন থাকার পর প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরে যায় ম্যানচেস্টার সিটি। গ্যালারি থেকে তখন দুয়ো শুনতে হয়েছিল সিটি কোচ পেপ গার্দিওলাকে। ম্যাচ শেষে প্রসঙ্গক্রমে চেলসি ও ম্যানেচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহোর কথাও উঠেছিল। তাকে নিয়ে মন্তব্য করেছিলেন গার্দিওলা। ম্যানসিটি কোচের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন মরিনহো।

গত রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ চলাকালীন অলরেড সমর্থকরা ‘কাল সকালেই তোমাকে ছাঁটাই করা হবে’ বলে গার্দিওলাকে উদ্দেশ্য করে গান ও স্লোগান ধরেন। এক পর্যায়ে গার্দিওলা গ্যালারির দিকে নিজের ছয় আঙুল উঁচিয়ে দেখান। অর্থাৎ, সিটির হয়ে ছয়বার প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের কথা মনে করিয়ে দেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যখন মরিনহোর বাজে সময় কেটেছিল, তখন দুয়ো শুনে একই কাজ করেছিলেন মরিনহো। গ্যালারির দিকে তিন আঙুল উঁচিয়ে ধরে চেলসির হয়ে তিনবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার কথা স্মরণ করিয়ে দেন। যদিও ২০১৮ সালে লিভারপুলের কাছে পরাজয়ের পর বরখাস্ত হয়েছিলেন পর্তুগিজ কোচ।

লিভারপুলের কাছে ম্যানসিটির হারের পর সংবাদ সম্মেলনে গার্দিওলাকে বিষয়টি মনে করিয়ে প্রশ্ন ছিল, মরিনহোর মতো পরিণতি হতে চলেছে কিনা তারও? সিটি কোচ বলেছিলেন, ‘আশা করি, আমার ক্ষেত্রে তা হবে না। তিনি তিনটি জিতেছেন, আর আমি জিতেছি ছয়টি। তবে আমরা একইরকম।’

গার্দিওলার এমন মন্তব্য গায়ে লেগেছে বর্তমানে তুরস্কের ক্লাব ফেনেরবাচের কোচ মরিনহো। জবাবে সিটির বিরুদ্ধে আর্থিক নীতিমালা ভঙ্গের অভিযোগের দিকে ইঙ্গিত করেছেন। বলেছেন, ‘গার্দিওলা আমার সম্পর্কে মন্তব্য করেছেন, তিনি ছয়টি ট্রফি জিতেছেন এবং আমি তিনটি জিতেছি, কিন্তু আমি ন্যায্য এবং পরিষ্কারভাবে জিতেছি। আমি হেরে গেলেও প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে চাই, কারণ তারা আমার চেয়ে ভালো ছিল। আর আমি আদালতের ১৫০টি মামলা মোকাবেলা করে জিততে আগ্রহী নই।’

উল্লেখ্য, সিটির বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা ভঙ্গের ১১৫টি অভিযোগের প্রেক্ষিতে শুনানি শুরু হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাচেলসিপ্রিমিয়ার লিগমরিনহোম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কট্টরপন্থীদের বিরুদ্ধে সেনা প্রধানের কঠোর অবস্থানে পাকিস্তানে কী ঘটছে!

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে এক ফিশারি থেকে সাবেক পুলিশের মরদেহ উদ্ধার

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শুধু রাজনৈতিক দলগুলোর ছিল না, বিপ্লবে অংশ নেওয়া মানুষদেরও ছিল: নাহিদ ইসলাম

আগস্ট ৭, ২০২৬

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT