প্রতিবন্ধী মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

নিহত শিশুর silhouette ও রক্তের চিহ্ন, হত্যার দৃশ্য ফুটে উঠেছে, প্রতিবেদন সংক্রান্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে পৌর শহরের হাজীপাড়া এলাকায় নিজ প্রতিবন্ধী মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার অভিযোগে মা আছিয়া বেগমকে (৫৫) আটক করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৭ টায় শহরের হাজীপাড়া আবাসিক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রাথমিক ভাবে জানা যায়, ২২বছরের মেয়েটি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ছিলো। করোনায় বাবা মারা যাওয়ায় মা প্রতিবন্ধী মেয়েটিকে দেখভাল করতেন। বিস্তারিত আসামি আছিয়া বেগমকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






