চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ৩১, মে ২০২২
বিনোদন
A A
ফারুকী সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিডনি চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন মোস্তফা সরয়ার ফারুকী। উৎসবে বিচারকদের নেতৃত্ব দেবেন অভিনেতা এবং নির্মাতা ডেভিড ওয়েনহাম। ৮ থেকে ১৯ জুন পর্যন্ত চলবে এই উৎসব।

মঙ্গলবার উৎসবের বিচারকদের তালিকা প্রকাশ করেছে সিডনি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। এবছর বিচারকের ভূমিকায় আরও থাকছেন লেখক ও নির্মাতা জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ার জয়ী লেখক-নির্মাতা-প্রযোজক সেমিহ কাপ্লানোগলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়ান ফিল্ম ইন্সটিটিউটের পরিচালক ইউকা সাকানো (জাপান)।

এশিয়ার চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং অস্ট্রেলিয়ার বড় চলচ্চিত্র উৎসবগুলার একটি হলো সিডনি ফিল্ম ফেস্টিভাল। উৎসবে প্রতিযোগিতা বিভাগে এক ডজন ছবি ছাড়াও অন্যান্য বিভাগে ৬৪টি দেশ থেকে থাকছে দুইশোর মতো সিনেমা। তারমধ্যে আছে ফারুকীর আলোচিত ছবি ‘নো ল্যান্ডস ম্যান’।

Banglabid

এ বিষয়ে ফারুকী চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রতিযোগিতা বিভাগের বিচারকদের একজন হিসেবে উৎসবে যোগ দিবো, সেই সাথে আমার ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিটি দেখাবে। এ উপলক্ষ্যে মেলবোর্ন থেকে আসবেন ‘নো ল্যান্ডস ম্যান’ এর অভিনেত্রী মেগান মিশেল।

উৎসবে ১৬ ও ১৯ জুন দর্শক দেখতে পারবেন ‘নো ল্যান্ডস ম্যান’। ১৬ জুন স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে জর্জ স্ট্রিটের ৩ নম্বর সিনেমা হলে এবং ১৯ জুন রাত ৮টায় প্যালেস সেন্ট্রাল সিনেমা হলে অগ্রিম টিকেট কেটে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

এরআগে গত ফেব্রুয়ারিতে ২৮তম ভেসুল চলচ্চিত্র উৎসবে দেখানো হয় মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম আন্তর্জাতিক ভাষার ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। শুধু তাই নয়, উৎসবে দর্শক পছন্দে সেরা ছবিও নির্বাচিত হয় এটি।

Reneta

সূত্র: স্ক্রিন হাব

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নো ল্যান্ডস ম্যানমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় নিরাপদ রিজার্ভ রাখার পরামর্শ

পরবর্তী

‘বায়ার্নের সাথে আমার গল্প এখানেই শেষ’

পরবর্তী
বায়ার্নের ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বায়ার্নের সাথে আমার গল্প এখানেই শেষ’

প্রার্থীরা ইসিতে বিষ-কাফনের কাপড় পরিধান করে সাক্ষাৎকার দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষ-কাফনের কাপড় নিয়ে ইসিতে প্রার্থীরা

সর্বশেষ

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT