চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় হামলা: নিহত বেড়ে ৯৩, ইসলামিক স্টেটের দায় স্বীকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৪
আন্তর্জাতিক
A A
অগ্নিকাণ্ডের মাঝে নিরাপত্তা বাহিনী ও গাড়ি দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার রাজধানী মস্কোর শপিংমলের কনসার্ট হলে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১৪০ জন। ভয়াবহ এই হামলার ঘটনায় দায় স্বীকার করছে ইসলামিক স্টেট গোষ্ঠী।

বিবিসি জানিয়েছে, আজ (২৩ মার্চ) শনিবার সর্বশেষ পাওয়া তথ্যে ৯৩ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। টেলিগ্রাম অ্যাপে একটি বার্তা দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি সংগঠন।

হামলার দায় স্বীকার করে আইএস জানিয়েছে, তাদের যোদ্ধারা মস্কোর উপকণ্ঠে একটি বিশাল সমাবেশে আক্রমণ করেছে এবং নিরাপদভাবে তাদের ঘাঁটিতে ফিরে গেছে।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, আহত অবস্থায় ৫ জন শিশুসহ মোট ১৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১ জনের অবস্থা বেশ গুরুতর।

গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে মস্কোর উত্তর প্রান্তে ক্রোকাস সিটি হলে এই হামলা হয়।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল লোক ছদ্মবেশে ঢুকে পড়েছিল কনসার্টে, তারপর অনুষ্ঠান চলাকালীনই পরপর গুলির শব্দ শোনা যায়।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ৫ জন বন্দুকধারী এই হামলা চালায়। প্রথমে গুলিবর্ষণের পর সেখানে গ্রেনেড বা বোমা নিক্ষেপ করা হয়। তাতে হলটিতে আগুন ধরে যায়।

Reneta

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্টকে নির্দিষ্ট সময় অন্তর সব আপডেট দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামিক স্টেটভ্লাদিমির পুতিনমস্কোতে হামলারাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT