আন্তর্জাতিক

রাশিয়ায় বড় ভূমিকম্পের আঘাত

রাশিয়ায় বড় ভূমিকম্পের আঘাত

ছবি: সংগৃহীত

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) ১৩টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট) কামচাটকা ক্রাইয়ের ইয়েলিজোভো এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে। প্রাথমিক হিসাবে এর উপকেন্দ্র নির্ধারণ করা হয়েছে উত্তর অক্ষাংশ ৫৩ দশমিক ৭২ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ১৫৮ দশমিক ০৮ ডিগ্রিতে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানানো হয়নি।

বিষয়:৬ দশমিক ৭ মাত্রা আঘাত কামচাটকা অঞ্চল ভূমিকম্প রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…