চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় মরক্কো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

২০৩০ সালে বসতে চলা ফুটবল বিশ্বকাপের শতবর্ষী আসরে আয়োজক হতে চায় মরক্কো। মঙ্গলবার দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ঘোষণা করেন, স্পেন ও পর্তুগালের সঙ্গে তারাও আয়োজনে অংশ নিতে আগ্রহী। এতে যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের আয়োজক হওয়ার সম্ভাবনা কমে গেল।

মরক্কোর ক্রীড়ামন্ত্রী চাকিব বেনমোসা রাজা মোহাম্মদের দেয়া বার্তায় জানান, ‘এই অংশগ্রহণ হবে উভয়পক্ষের সেরাদের সমাবেশ, প্রতিভা, সৃজনশীলতা এবং অভিজ্ঞতা প্রদর্শনীর উপায়।’

কিগালিতে রাজা মোহাম্মদকে আফ্রিকান ফুটবল কনফেডারেশন-২০২২ অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স হিসেবে বিজয়ী ঘোষণার পর এমন বার্তা দিয়েছেন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বার্ষিক সম্মেলন চলছে সেখানে।

২০২১ সালে স্পেন ও পর্তুগাল যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছে আগেই। গত বছরের অক্টোবরে ইউক্রেন বিডে অংশ নেয়ার কথা জানায়। তবে স্প্যানিশ ও পর্তুগিজ ফুটবল ফেডারেশন মরক্কোর অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে কোনকিছু নিশ্চিত করেনি।

লাতিন আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং চিলির ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে আগ্রহী। সৌদি আরব, মিশর ও গ্রিস মিলেও আসরটি আয়োজন করতে চায়।

২০২৬ বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ছিল মরক্কো। ভোটে হেরে সেটা সম্ভব হয়নি। এরআগেও দেশটি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ছিল। ১৯৯৪, ১৯৯৮, ২০০৬ এবং ২০১০ সালেও চেষ্টা করেছিল কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনপর্তুগালফিফামরক্কোলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

­জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT