চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ দিনে ভারতীয় বিভিন্ন এয়ারলাইন্সের ২৫০ ফ্লাইটে বোমা হামলার হুমকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতীয় বিভিন্ন এয়ারলাইন্সের আরও ৭০টিরও বেশি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এই নিয়ে গত ১১ দিন ২৫০টি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হলো। 

এনডিটিবি জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এয়ার ইন্ডিয়া, ভিস্তারা এবং ইন্ডিগোর প্রায় ৬০ টি ফ্লাইট, আকাসা এয়ারের ১৪টি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।

আকাসা এয়ারের একজন মুখপাত্র বলেছেন, ২৪ অক্টোবর পরিচালিত কিছু ফ্লাইটে নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, আকাসা এয়ারের ইমার্জেন্সি রেসপন্স দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সমস্ত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করছি।

চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, সরকার উড়োজাহাজ সংস্থাগুলোতে বোমা হামলার ঘটনাগুলো মোকাবেলা করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে।

এর আগে, ভারতীয় এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজে বোমার হুমকিদাতাদের অবস্থান দেশের বাইরে। তদন্তকারীরা জানিয়েছেন, বেশির ভাগ হুমকিদাতার আইপি বা ইন্টারনেট প্রটোকল অনুযায়ী অবস্থান যুক্তরাজ্য, জার্মানি, কানাডা ও আমেরিকা। এ ছাড়া হুমকিদাতারা নিজেদের অবস্থান সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বোমাবোমাতঙ্কভারতভারতীয় এয়ারলাইন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT