চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ঢুকতে পারবেন না, মন্ট্রিয়লে খেলা হল না জোকোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
টেনিস খেলোয়াড় হাতে বল ধরে প্রস্তুত অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের ভ্যাকসিন না নেয়ায় কানাডা প্রবেশের অনুমতি পাননি নোভাক জোকোভিচ। ৩৫ বর্ষী তারকা মন্ট্রিয়লের হার্ড-কোর্ট টুর্নামেন্ট থেকে তাই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন।

২১ বারের গ্র্যান্ড স্লাম জয়ী সার্বিয়ানের পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে এমাসের শেষদিকে ইউএস ওপেনেও খেলতে না পারার সম্ভাবনা বেশি। কারণ একই, টিকা নিতে অপারগতা। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে নামতে পারেননি, ফিরে আসতে হয়েছিল নানা নাটকের পর।

এবছর ফ্রেঞ্চ ওপেনে খেলেছিলেন জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরেছিলেন। গত মাসে উইম্বলডনে ২১তম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন।

Banglabid

ভ্যাকসিন নেয়া নেই, এমন বিদেশি নাগরিকরা কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারেন না। যেজন্য বৃহস্পতিবার মন্ট্রিয়লে গড়াতে চলা টুর্নামেন্টের ড্রয়ের একদিন আগে নাম কেটে নিলেন জোকোভিচ। ২৯ আগস্ট থেকে নিউইয়র্কে শুরু হবে ইউএস ওপেন।

গত সপ্তাহে জোকোভিচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইউএস ওপেনে খেলতে পারবেন এমন আশা জানিয়েছিলেন। লিখেছিলেন, আমাকে প্রতিযোগিতায় খেলার অনুমতি দেয়া হবে, এটা মাথায় রেখে সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমার জায়গা হবে কিনা তা শোনার অপেক্ষায় আছি।

অস্ট্রেলিয়ার নিক কিরগিওসকে হারিয়ে তৃতীয়বারের মতো উইম্বলডনে শিরোপা জয়ের পর জোকো জানিয়েছিলেন, তিনি ফ্ল্যাশিং মিডোতে বছরের শেষ গ্র্যান্ড স্লামে অংশ নিতে চান। একইসঙ্গে বলেছিলেন, টিকা নেয়ার কোনো পরিকল্পনা করছেন না।

Reneta

ওয়াইল্ড-কার্ড এন্ট্রির মাধ্যমে মন্ট্রিয়লে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে খেলবেন। পেটের এক পাশের পেশী ৭ মিমি পর্যন্ত ছিঁড়ে যাওয়ায় উইম্বলডনের সেমিফাইনাল থেকে সরে দাঁড়ানো নাদালের খেলার সম্ভাবনা এখনো আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোকোভিচনাদালমারেলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থাইল্যান্ডে নাইটক্লাবে আগুন, নিহত ১৩

পরবর্তী

কপিল-সুনীল, শচীন-সৌরভের পর কোহলি-রোহিত ‘বিতর্ক’

পরবর্তী
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি জিতের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কপিল-সুনীল, শচীন-সৌরভের পর কোহলি-রোহিত ‘বিতর্ক’

বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে থাকা ছেলেরা, পুরনো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এখন কষ্ট কর, পরে পোলাউ খাইস’- কামাল ভাইয়ের এই কথা ভুলতে পারি না

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT